কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চিড়িয়াখানায় বাঘের খাঁচায় মানুষের মরদেহ

দিল্লির একটি চিড়িয়াখানায় বাঘের মুখোমুখি এক ব্যক্তি। পুরোনো ছবি।
দিল্লির একটি চিড়িয়াখানায় বাঘের মুখোমুখি এক ব্যক্তি। পুরোনো ছবি।

চিড়িয়াখানায় বাঘের খাচায় মিলেছে মানুষের মরদেহ। খাচায় থাকা বাঘের মুখে মানুষের জুতা দেখে বিষয়টি শনাক্ত হয়েছে। আশ্চর্য এমন এক ঘটনা বাস্তবে ঘটেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবের পূবাঞ্চলীয় এলাকা ভাওয়ালপুরে শেরবাগ চিড়িয়াখানায় এমন ঘটনা ঘটেছে। চিড়িয়াখানার কর্মীরা সেখানে থাকা ৪টি বাঘের একটির মুখে মানুষের জুতা দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন।

ভাওয়ালপুর সরকারের সিনিয়র কর্মকর্তা জাহির আনওয়ার বলেন, কর্মীরা চিড়িয়াখানা পরিষ্কার করার সময় বিষয়টি বুঝতে পারেন। তারা বাঘের মুখে একটি জুতা দেখতে পান।

তিনি বলেন, স্টাফ বিষয়টি দেখতে পেয়ে অবাক হয়ে যান। পরে তিনি খাচায় মানুষের মরদেহ দেখতে পান।

আনওয়ার বলেন, বিষয়টি দেখে মনে হচ্ছে কোনো পাগলের কাজ হবে। কেননা কোনোভাবে সুস্থ বা সজ্ঞানে থাকা কেউ বাঘের খাঁচায় ঝাঁপ দেবে না। আমাদের খাঁচাগুলো অনেক নিরাপদ। তবে খাঁচার পেছনে সিঁড়ি রয়েছে। হয়তো সেখান থেকে লাফ দিয়ে লোকটি প্রবেশ করেছেন।

তিনি বলেন, চিড়িয়াখানার সকল স্টাফ ঠিকঠাক রয়েছেন। মারা যাওয়া ওই ব্যক্তির পা গভীরভাবে ক্ষতবিক্ষত হয়েছে।

জাফরুল্লাহ নামের এক উদ্ধারকারী কর্মকর্তা বলেন, লোকটি কীভাবে সেখানে প্রবেশ করেছিলেন সেটি স্পষ্ট নয়। মরদেহটি উদ্ধারের আগে বেশ কয়েক ঘণ্টা ধরে সেখানে ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এ ছাড়া ফরেনসিক বিভাগ লোকটির মরদেহ পরীক্ষা করছে।

পাঞ্জাবের এ চিড়িয়াখানার পরিচালনার দায়িত্বে রয়েছে বন্যপ্রাণী বিভাগ। এ ঘটনার বিষয়ে সেখানকার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X