কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বয়সে ছোট স্বামীকে নিয়ে বিপাকে নারী

স্বামীর সঙ্গে ব্রিটিশ নারী। ছবি : সংগৃহীত
স্বামীর সঙ্গে ব্রিটিশ নারী। ছবি : সংগৃহীত

বয়সে ছোট নারীকেই সাধারণত বিয়ে করেন পুরুষেরা। তবে এর উল্টো যে ঘটে না এমনটি নয়। অনেক ক্ষেত্রেই স্বামীর চেয়ে বড় হয়ে থাকেন স্ত্রীরা। তবে এবার বয়সে ছোট এক পুরুষকে বিয়ে করে বিপাকে পড়েছেন এক ব্রিটিশ নারী। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছরের ছোট এক পুরুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন ওই নারী। আর তাতেই বিপত্তি বাঁধে জীবনে। অনেকে তাকে তার স্বামীর মা বলে ভেবে ভুল করে থাকেন।

ব্রিটিশ ওই নারীর নাম মেল মুন। তার বয়স ৪৩ বছর। ওই নারীর স্বামীর নাম আলফি। তার বয়স ৩০ বছর। এ দম্পতির মাঝে বয়সের ব্যবধান ১৩ বছরের। যারা তাদের ভালোবাসার বিষয়টি জানেন না তাদের নিয়ে এ জুটি প্রায় বিপত্তির মুখে পড়েন।

নারীর অভিযোগ, অনেকেই বলেন যে আলফি তার চেয়ে বড় নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন কেবল অর্থের জন্য। তবে মানুষের এ অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, আলফিকে দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ তার কাছে নেই।

টিকটকে নিজেদের মধ্যকার খুনসুটির নানা মুহূর্ত ধারণ করিয়ে ছড়িয়ে দেন এই ব্রিটিশ নারী। নিজের বিপাকের কথা জানিয়েও সেখানে পোস্ট করেছেন তিনি। আর বিষয়টি ২ লাখ ৪০ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেখানে তাদের মতো অনেকে নিজেদের সমস্যার কথাও জানিয়েছেন।

মেল জানান, আমাদের মাঝে বয়সের দূরত্ব রয়েছে। বয়সে ছোট হওয়ায় আবেগ নিয়ে খেলার বিষয়ে তাকে চিন্তা করতে হয় না। যদিও আমি মাঝে মধ্যে তাকে এমন খেলতে নিষেধ করি। অবশ্য খেলা বললে তিনি পিএস-৫ গেমের কথা বলেছেন। নিজেদের আবেগ নিয়ে না।

আলফি বলেন, আমি স্বাভাবিকভাবে ঘুমাতে যাই কিন্তু মেল আমার নানির মতো একই সময়ে ঘুমাতে যান। তবে নানির ঘুমানো নিয়ে বিস্তারিত কিছু বলেননি।

আলফি দম্পতি নিজেদের বিপাকের কথা জানানোয় অনেকে তাদের গল্পও তুলে ধরেছেন। এক নারী জানান, তার ও তার স্বামীর মাঝে বয়সের দূরত্ব ৩৭ বছরের। ফলে ছুটির দিনে তারা বাহিরে গেলে অনেকে তার স্বামীকে বাবা বলে ভেবে ভুল করেন।

আর নারী বলেন, তার স্বামী তার চেয়ে ১৫ বছরের বড়। ফলে অনেকে তাকে তার স্বামীর কন্যা ভেবে ভুল করেন।

আরেক জানান, তার স্বামী তার থেকে ১২ বছরের ছোট। ফলে অনেক সময় কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি কোনো কাজের কথা বললে তাকে মা ডাকতে শুরু করেন এবং কাজে ফাঁকি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X