কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গর্ভনিরোধক পিল খেয়ে ‘কিশোরীর মৃত্যু’

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পিরিয়ডের ব্যাথা কমানোর জন্য গর্ভনিরোধক পিল খাওয়া শুরু করেন কিশোরী। আর তাতেই বাধে বিপত্তি। কয়েক সপ্তাহ পর প্রাণ গেছে ওই তরুণীর। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পিরিয়ডের ব্যথায় ভুগছিলেন ওই স্কুলছাত্রী। ফলে ব্যথা কমানোর জন্য গর্ভনিরোধোক পিল খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। কিন্তু এর কয়েক সপ্তাহ পর তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সময় তার ব্রেনের রক্তের জমাট পাওয়া গেছে।

মারা যাওয়া ওই কিশোরীর নাম লায়লা খান। গত বুধবার তার মৃত্যু হয়। এরপর স্ক্যান করে তার মস্তিষ্কে রক্তের জমাট পাওয়া যায়।

জানা গেছে, ওই কিশোরী গত ২৫ নভেম্বর থেকে পিল খাওয়া শুরু করেন। এরপর গত ৫ ডিসেম্বর থেকে তার মাথাব্যথা দেখা দেয়। এ ছাড়া সপ্তাহের শেষে তার বমি শুরু হয়।

অবস্থার অবনতি হলে ওই কিশোরীর পরিবার জাতীয় হেল্প সার্ভিস ১১১ এ যোগাযোগ করেন। তারা তখন কিশোরীকে জানান, বিপদের আশঙ্কা নেই। এরপরের দিন সকালে তারা কিশোরীর চেকআপের কথা জানান।

লায়লার ফুপা জেন্না ব্রেইথওয়াইট বলেন, রোববার রাতে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর বমি করা শুরু করে। এরপর সোমবার আমরা চিকিৎসকের শরণাপন্ন হই।

তিনি জানান, লায়লার অবস্থার অবনতি হলে পুরোটা সময় সে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। তারা তাকে দুর্বলতা কাটানোর জন্য ট্যাবলেট দিতে শুরু করে। এটিকে পেটের সমস্যা বলেও উল্লেখ করে তারা বলেন যে বিপদের আশঙ্কা নেই। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে তাকে বুধবার আবারও হাসপাতালে নিতে বলা হয়।

এরপর লায়লার অবস্থা আরও খারাপ হতে থাকে। ওইদিন সে বাথরুমে গিয়ে পড়ে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে দেখা যায়, তার মস্তিষ্কে রক্তের জমাট বেঁধে গেছে। তবে রক্ত জমাট বাঁধার কারণ জানা যায়নি। এমনকি তার অবস্থা কতটা গুরুতর ছিল তাও স্পষ্ট হতে পারেননি চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X