স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি কিনে বিপাকে ভারতীয় ক্রিকেটার

এই গাড়ি কিনেই বিপাকে পড়েছেন আকাশ দীপ। ছবি : সংগৃহীত
এই গাড়ি কিনেই বিপাকে পড়েছেন আকাশ দীপ। ছবি : সংগৃহীত

ভারতীয় পেসার আকাশ দীপ মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও, এবার খবরের শিরোনামে এসেছেন ক্রিকেট নয়, গাড়ি কেনার কারণে। সদ্য কেনা বিলাসবহুল গাড়ি ব্যবহারের দায়ে ভারতের উত্তর প্রদেশের পরিবহন বিভাগ তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে অভিযোগ—হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (এইচএসআরপি) ছাড়াই গাড়িটি রাস্তায় ব্যবহার করেছেন তিনি।

এদিকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করেই লখনৌ থেকে কালো রঙের টয়োটা ফর্চুনার কিনেছিলেন আকাশ দীপ। ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে গাড়ির ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘Dream delivered. Keys received. With the ones who matter most’ কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। পরিবহন বিভাগের তদন্তে ধরা পড়ে, গাড়ির রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স এবং এইচএসআরপি লাগানো—কোনোটিই সম্পন্ন হয়নি।

এ ঘটনায় শুধু আকাশ দীপ নন, গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান সানি মোটর্স–কেও এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ৭ আগস্ট গাড়ির ইনভয়েস ও ৮ আগস্ট ইন্স্যুরেন্স সম্পন্ন হলেও রেজিস্ট্রেশন ছাড়াই গাড়ি হস্তান্তর করা হয়। ডিলারকে ১৪ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, নইলে ট্রেড সার্টিফিকেট বাতিল হবে।

আকাশ দীপকে মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৮–এর ৩৯, ৪১(৬) ও ২০৭ ধারায় নোটিস দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না রেজিস্ট্রেশন, এইচএসআরপি ও তৃতীয় রেজিস্ট্রেশন মার্ক সংযোজন সম্পন্ন হয়। নির্দেশ অমান্য করলে গাড়ি জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন বিভাগের মতে, সেলিব্রিটি ও জনমান্য ব্যক্তিদের এমন আইন লঙ্ঘন সমাজে ভুল বার্তা দেয়। তাই দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

তবে মাঠে আকাশ দীপের সাম্প্রতিক পারফরম্যান্সে ভক্তরা গর্বিত। ইংল্যান্ডে তিন টেস্টে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ওভালে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। কিন্তু নতুন ফর্চুনারের এই ‘ঝামেলা’ সাময়িকভাবে তার ব্যক্তিগত আনন্দে ছায়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X