কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেনুতে খাসির পায়া না থাকায় ভাঙল বিয়ে

বিয়ের বাগদান পূর্ব আনুষ্ঠানিকতায় কনে। ছবি : সংগৃহীত
বিয়ের বাগদান পূর্ব আনুষ্ঠানিকতায় কনে। ছবি : সংগৃহীত

উভয়পক্ষের পছন্দে বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। অতঃপর পাত্রী ও ছেলের সম্মতিতে চলছিল শুভ বিয়ের আনুষ্ঠানিকতা। ঠিক তখনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে-বাড়িতে শোরগোল। একপর্যায়ে বিয়ে না করেই ফিরলেন বর। এমন ঘটনার মূলে- বিয়ের অনুষ্ঠানে খবারের মেনুতে খাসির পায়া না থাকা। পরে দুপক্ষের ঝগড়া এমন অবস্থায় পৌঁছায় যে ঘটনাস্থলে পুলিশ ডাকতে হয়।

ঘটনা ভারতের তেলেঙ্গনা রাজ্যে। বরপক্ষের দাবি- পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে খবারের মেনুতে খাসির পায়া থাকার কথা। যা না পেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা না সেরেই ফিরেন বরপক্ষ। কনে পক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাব দিতেই এমন ঘটনা ঘটিয়েছেন তারা।

এ ঘাটনার বিস্তারিত তুলে ধরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদে কনের বাড়ি। আর বরের বাড়ি জাগতিয়ালে। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

এ ঘনার সাক্ষী অতিথিরা জানিয়েছেন, বাগদানের আনুষ্ঠানিকতা শেষে যখন খাওয়া পর্ব শুরু হয়, তখন বর পক্ষের আত্মীয়স্বজনরা দেখেন, খাবারের মেনুতে খাসির পায়া নেই। অথচ খাসির পায়া রাখার কথা ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়।

ঘটনার একপর্যায়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তাতেও হয়নি সমাধান। বিয়ে ভেঙেই কনের বাড়ি ছাড়েন বরপক্ষ। বরপক্ষের স্বজনরা জানান, পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ছিল অপমান করার মতো।

এরইমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা। কেউ কেউ মিল খুঁজছেন তেলেগু সিনেমার মিল। ফেসবুকে একজন মন্তব্য করে লিখেছেন, তেলেগু সিনেমা বালাগাম– এ এমন একটি দৃশ্য আছে। সেখানেও খাসির পায়া নিয়ে দুই পরিবারের বিরোধ চরমে উঠলে বিয়ে ভেঙে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X