কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নতুন ব্যাকটেরিয়া

নতুন এক ব্যাকটেরিয়া নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। ছবি: সংগৃহীত
নতুন এক ব্যাকটেরিয়া নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। ছবি: সংগৃহীত

উদ্ভিদের বৃদ্ধির উপযোগী এক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন এ ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কৃষি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তুলে ধরতেই এ নামকরণ করা হয়।

নতুন প্রজাতির এ ‘প্যান্টোইয়া টেগরী’ ব্যাকটেরিয়া কৃষিবিজ্ঞানে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে, উদ্ভিদের সঠিক বৃদ্ধিতে অপরিহার্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কম এমন মাটিতে এ ব্যাকটেরিয়া কাজ করবে। বিশ্বভারতীর বোটানি বিভাগের মাইক্রো বায়োলজির অধ্যাপক ডক্টর বুম্বা দাম ও ৫ জন সহকারী গবেষক গত পাঁচ বছরের প্রচেষ্টায় আবিষ্কার করেছেন এ উপকারী ব্যাকটেরিয়া।

গবেষকেরা জানান, ভারতের ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি এলাকায় নতুন প্রজাতির এ ব্যাকটেরিয়ার সন্ধান পান তারা। এরপর সেই ব্যাকটেরিয়ার ফেনোটাইপিক ও জেনোটাইপিক বৈশিষ্ট খতিয়ে দেখে গবেষকরা জানতে পারেন এ ব্যাকটেরিয়া উদ্ভিদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ঘাটতি মেটাতে সাহায্য করতে পারে।

নতুন প্রজাতির এ ব্যাকটেরিয়া আবিষ্কার কৃষিবিজ্ঞানে অবদান রাখবে বলে আশাবাদী বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। গবেষক দলে নেতৃত্ব দেওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুম্বা দাম বলেন, বিষয়টি অ্যাসোসিয়েশন অব মাইক্রোবায়োলজিস্ট অব ইন্ডিয়াতে জানানো হয়েছিল। নভেম্বর মাসের ইন্ডিয়ান জার্নাল অব মাইক্রোবায়োলজিতে আবিষ্কৃত বিষয়টি প্রকাশিত হয়। আর তারপরেই সংশ্লিষ্ট সংস্থা নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়াকে স্বীকৃতি দেয়। মূলত, কৃষি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা মাথায় রেখে আমরা ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয় প্যান্টোইয়া টেগরী।

গবেষক দলে আরও ছিলেন রাজু বিশ্বাস, অরিজিৎ মিশ্র, সন্দীপ ঘোষ, অভিনব চক্রবর্তী ও পূজা মুখোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X