স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট মাঠ থেকে এবার মন্ত্রিসভায় ভারতের সাবেক অধিনায়ক

বিসিসিআই ভবন। ছবি : সংগৃহীত
বিসিসিআই ভবন। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে একসময় ছিলেন জাদুকর— নরম কব্জির মুঠোয় বলকে পাঠাতেন সীমারেখার বাইরে। সেই মোহাম্মদ আজহারউদ্দিন এবার জীবনের একদম নতুন ইনিংস শুরু করলেন— রাজনীতির ব্যাট হাতে। ভারতের তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন ভারতের সাবেক অধিনায়ক, যিনি একসময় দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মার্জিত ব্যাটারদের একজন ছিলেন।

শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন আজহার। কংগ্রেস নেতৃত্বের বিশেষ সিদ্ধান্তেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য মন্ত্রিসভায়, যেখানে তিনি হলেন প্রথম মুসলিম প্রতিনিধি—তেলঙ্গানার রাজনৈতিক ইতিহাসে এক প্রতীকী মুহূর্ত।

আজহারের এই যোগদানের মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। রাজ্যের বিধানসভা অনুযায়ী সর্বোচ্চ ১৮ মন্ত্রী রাখার অনুমতি রয়েছে তেলঙ্গানা সরকারের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজহারউদ্দিনকে সামনে রেখেই জুবলি হিলস উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ওই আসনে প্রায় এক লাখ মুসলিম ভোটার রয়েছেন, যাদের প্রভাব ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। গত জুনে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যুর পর থেকেই আসনটি শূন্য ছিল।

একসময় ভারতের ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ অধিনায়ক ছিলেন আজহারউদ্দিন— ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। তার নেতৃত্বে ভারত জিতেছে অসংখ্য হোম সিরিজ, পেয়েছে আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে আসেন কংগ্রেসের হাত ধরে, নির্বাচিত হয়েছিলেন মোরাদাবাদ থেকে সংসদ সদস্য হিসেবেও।

এবারের এই পদোন্নতিতে আজহারউদ্দিনের জীবনে যেন খুলে গেল নতুন অধ্যায়— ক্রিকেট মাঠের পর এবার প্রশাসনের পিচে নিজেকে প্রমাণের সুযোগ তার সামনে।

আজহার একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি যখন মাঠে নামতাম, আমার দায়িত্ব ছিল দেশের সম্মান রক্ষা করা। রাজনীতিতেও আমার লক্ষ্য ঠিক সেটাই— মানুষের আস্থা ধরে রাখা।”

তার সেই কথার মতোই, আজ হয়তো আবার একবার ‘ইনিংস ওপেন’ করতে যাচ্ছেন— শুধু জায়গাটা বদলে গেছে, কিন্তু খেলার নাম এখনো একই—দেশের জন্য লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X