কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সহযোগিতা চেয়ে পুলিশের হাতেই নারী খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমস্যা সমাধানে পুলিশের সহায়তা চেয়ে ফোন করেছেন এক নারী। এরপর পুলিশের গুলিতে প্রাণ গেছে ওই নারীর। শুক্রবার (২২ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও আইনজীবীদের বরাতে ওই নারীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের জরুরি সেবা নম্বরে ওই নারী ফোন করে সহায়তা চেয়েছিলেন। এ সময় তিনি নিজের প্রাক্তন প্রেমিকের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ জানান। অতঃপর পুলিশের গুলিতেই ওই নারী প্রাণ হারান।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর নিয়ানি ফিনলেসন নামের এক নারী পুলিশে ফোন করেন। ওই সময়ে তিনি বলেন, তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যাচ্ছে না। এরপর ফোনে ধস্তাধস্তির আওয়াজ শোনা যায়। এমনকি পুলিশ তার অ্যাপার্টমেন্টে পৌঁছালে তখনো চিৎকার শোনা যাচ্ছিল।

ওই নারীর পারিবারিক আইনজীবী জানিয়েছেন, ফিনলেসন তার ৯ বছরের মেয়েকে নিয়ে ভেতরে ছিলেন এবং তার সাবেক প্রেমিকের দ্বারা আহত হয়েছিলেন। এরপর তিনি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন। তবে আসল ঘটনা কি ঘটেছিল সেটা জানার জন্য কর্তৃপক্ষ সিটিটিভি ফুটেজ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে ঘটনার বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি।

এলএএসডি এক বিবৃতিতে জানিয়েছে, ফিনলেসনের হাতে তখন ছুরি ছিল এবং সে তার বয়ফ্রেন্ডকে হত্যার হুমকি দিয়েছে। এ সময় পুলিশের ডেপুটি টাই শেলটন তার ওপর গুলি করেন। পরিবারের দাবি, ওই নারী ভিক্টিম ছিলেন। তার সহায়তার প্রয়োজন ছিল। সে পুলিশের জন্য হুমকির কারণ ছিল না। তার শরীরে একাধিক গুলি করা হয়েছিল।

ফিনলেসন দুই সন্তানের মা ছিলেন। তার মেয়ে জাইসা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। সে জানায়, পুলিশ মিথ্যা বলছে। তার মা তাদের হুমকি দিচ্ছিলেন না। নিজের দাদির সাথে সংবাদ সম্মেলনে সে পুলিশের বিরুদ্ধে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

রেকর্ড বলছে, পুলিশের এই ডেপুটির বিরুদ্ধে তিন বছর আগেও একই ধরনের অভিযোগ ছিল। ওই সময়ে তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X