কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাটির নিচে হাজার হাজার গ্রামবাসী, দেখতে পর্যটকদের ভিড়

মাটির নিচে গড়ে ওঠা গ্রাম। ছবি : সংগৃহীত
মাটির নিচে গড়ে ওঠা গ্রাম। ছবি : সংগৃহীত

মাটির নিচে বিস্ময়কর গ্রাম। সেখানে বসবাস করেন হাজার হাজার মানুষ। মাটি থেকে ২২-২৩ ফুট গভীরে গড়ে ওঠা এই গ্রামের প্রতিটি বাড়ির স্থাপত্য পরিকল্পনা অসাধারণ! ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে ১০ ডিগ্রির কম হয় না এবং গরমকালে ২০ ডিগ্রির বেশি থাকে না। সেখানকার বাসিন্দারা বেশ আনন্দের সঙ্গেই বাস করেন ভূ-গর্ভস্থ এই গ্রামে। চীনের হেনান প্রদেশে সানমেনক্সিয়া নামে অদ্ভুত এক গ্রামের খোঁজ মিলেছে।

গ্রামের ঘরের কাঠামোগুলো ভূমিকম্পরোধী ও শব্দপ্রতিরোধী। এমনকি বন্যা ও ঝড় প্রতিরোধকারী প্রশস্ত কূপও আছে গ্রামটিতে। বিশ্বব্যাপী পরিচিত এই গ্রামে মোট ১০ হাজার বাড়ি আছে। তবে বেশিরভাগই বর্তমানে পরিত্যক্ত।

জানা যায়, এক সময় সেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস ছিল। তবে আধুনিক সুযোগ সুবিধার অভাব ও প্রতিকূল জীবনযাত্রার চাপে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। তবুও প্রায় ৩০০০ মানুষ এখনো বাস করেন সেখানে। ডেইলি মেইল ও দ্য সান ইউকে এই খবর জানিয়েছে।

মাটি থেকে ২২-২৩ ফুট গভীরে তৈরি এই ঘরগুলো লম্বায় ৩৩ থেকে ৩৯ ফুট পর্যন্ত হয়। ঐতিহাসিকদের মতে, হেনান প্রদেশের এই ইয়াওডংয়ে বসবাসের ইতিহাস ২০০ বছরের বেশি প্রাচীন নয়। তবে চীনের পার্বত্য এলাকায়, প্রায় ৪০০০ বছর আগে, ব্রোঞ্জ যুগে এই ধরনের গুহা ঘর তৈরি করে বসবাস করতেন একদল মানুষ। বিগত ২০০ বছর ধরে সেখানে ইয়াওডং বা গুহা নামক ঘরগুলোতে ৬ প্রজন্ম ধরে মানুষ বসবাস করছে।

ইয়াওডং তৈরি হওয়া এমন ঘরগুলোর উৎপত্তি ঘটে ব্রোঞ্জ যুগে। যখন মানুষেরা গভীর গর্তের মধ্যে বাস করতে। তারা মিং ও কিং রাজবংশের সময় ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। বর্তমানে ৩০ মিলিয়নেরও বেশি চাইনিজরা এ ধরনের ঘরে বসবাস করেন। তবে এই ৩০ মিলিয়ন মানুষ আধুনিক সুযোগ সুবিধার আওতায়। কিন্তু হেনান প্রদেশের সানমেনক্সিয়া গ্রামের বাসিন্দারা এখনো পুরোপুরি আধুনিকতার ছোঁয়া পাননি।

২০১১ সাল থেকে গ্রামটির সংরক্ষণের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। বর্তমানে গুহার ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগসহ কিছু আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা আছে।

স্থানীয়দের দাবি, মাটির নিচের এই ঘরগুলো দেখতে ওই এলাকায় পর্যটকদের আনাগোনাও ঘটে প্রচুর। পর্যটকদের থাকার জন্যও ইয়াওডং ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে। এক মাসের জন্য এই গুহার ঘরে থাকতে পর্যটকদের গুনতে হবে প্রায় ২১ পাউন্ড বা ২৪০০ টাকা। পছন্দ হয়ে গেলে কিনতেও পারবেন পর্যটকেরা। শীতাতপ নিয়ন্ত্রিত এই ইয়াওডংয়ের দাম প্রায় ৩২ হাজার পাউন্ড বা ৩৬ লাখ ৬০ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X