কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শুকরের মাংস খেয়ে মৃত্যুর মুখে নারী

অসুস্থ নারী। ছবি : সংগৃহীত
অসুস্থ নারী। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশেই অত্যন্ত সুস্বাদু খাদ্য হিসেবে পরিচিত শুকরের মাংস, যদিও ধর্মীয় বিধিনিষেধ আর পরিচ্ছন্নতার কারণে এ মাংস হারাম বলে মেনে থাকেন ইসলাম ধর্মানুসারীরা। সম্প্রতি শুকরের মাংস খেতে গিয়েই প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন এক নারী। তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৬৮ বছর বয়সী নারী সেলিয়া টেলো খুব শখ করেই শুকরের মাংসের তৈরি একটি খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই গলা থেকে রক্ত বেরিয়ে আসে। প্রথমে মনে করা হয়েছিল মাংসের সঙ্গে কোনে হাড়ের টুকরো হয়তো গলায় আটকে গেছে। তাই দেরি না করেই রওয়ানা হন হাসপাতালের উদ্দেশে, সেখানে গিয়ে জানতে পারেন হাড় নয় বরং গলায় একটি লোহার পেরেক আটকেছে।

সেলিয়া টেলো বলেন, আমি অসুস্থ বোধ করছিলাম। আমি হাসপাতালে এসেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার গলায় একটি হাড় আটকেছে। আমার মাথায় কখনই আসেনি যে আমার গলায় হাড় নয় বরং একটি পেরেক ঢুকেছে।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান, তার গলার ধমনী ছিড়ে গেছে। তাই সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করতে হবে।

সেখানকার চিকিৎসকরা জানান, ‘টেলো গলায় কাঁটা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসময় পরীক্ষা করে তার গলায় পেরেক আবিষ্কার করেন চিকিৎসকরা। এতে দেখা যায় পেরেকটি ধমনী ছিদ্র করে ফেলেছে। পরে টোলোর অস্ত্রোপচার করা হলে বর্তমানে তিনি সুস্থ আছেন।

হাসপাতালের সার্জন জুয়ান দিয়েগো কুইপাল অ্যালকেড বলেন, দুর্ঘটনাক্রমে শুকরের মাংসের সঙ্গে এক টুকরো ধাতব বস্তু খেয়ে ফেলেছে। মস্তিষ্কে পৌঁছাতে পারে এমন একটি জমাট রক্তপিণ্ড বিচ্ছিন্ন করার কারণে পেরেকটি সাবধানে অপসারণ করতে হয়েছে।

অস্ত্রোপচারের পর সুস্থ হতে সাতদিন হাসপাতালে অবস্থান করে সেলিয়া টেলো। এমনকি অস্ত্রোপচারের পরের দিনই চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করেন এই নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X