কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোটারদের টানতে নানা পদক্ষেপ নেন প্রার্থীরা। টাকা বিলানো থেকে ভোজ আয়োজন কত কী প্রাণন্তকার প্রচেষ্টা থাকে প্রার্থীদের। এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। ভোট দিলেই মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের মাঠে যাতে ভোটারদের উপস্থিতি কম না হয় সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য শহরের হোটেল ট্যাক্সিসেবা থেকে শুরু করে নানা সুবিধা দেওয়া হবে ভোটারদের। আর এমন সুবিধা পাবেন ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের ভোটাররা।

বিসিসি জানিয়েছে, ভোটারদের উপস্থিতি বাড়াতে বিনামূলেও বিয়ার ছাড়াও ট্যাক্সি ভাড়া না নেওয়া এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি ভোটাররা কিছু খাবারের দোকানেও পাবেন ডিসকাউন্ট। এজন্য অবশ্য ভোটকেন্দ্র থেকে লাগানো অমোচনীয় কালি আঙুলে থাকতে হবে।

ভারতের লোকসভার নির্বাচন চলছে। এ নির্বাচনে দ্বিতীয় ধাপে বেঙ্গালুরু শহরে ভোট অনুষ্ঠিত হবে। এজন্য গতকাল বুধবার শহরের হোটেলে অ্যাসোসিয়েশনকে ভোটারদের মাঝে বিনামূল্যে কিংবা ডিসকাউন্টে খাবার বিতরণের অনুমতি দিয়েছে রাজ্যের হাইকোর্ট। যদিও এ ক্ষেত্রে নির্বাচনী বিধিমালা মেনে চলতে বলা হয়েছে।

বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি পি সি রাও স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিভিন্ন হোটেল থেকে ভোটারদের বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। কেউ হয়তো ভোটারদের কফি দিবে, কেউ আবার দোসা, আবার কেউ গরম থেকে রেহাই দিতে রেহাই দিতে ফলের রস দিবে। খাবারে ডিসকাউন্ট ছাড়াও নানা অফার দিবে বিভিন্ন আউটলেট।

সংবাদমাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ আগে শহরজুড়ে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণা চলছে। এরমধ্যে আদালতের আদেশের পর গতকাল থেকে ভোটারদের বিভিন্ন অফার দেওয়া হচ্ছে।

শহরটিতে কেবল খাবারদাবার নয়, বিনোদনের জায়গাগুলোতেও বাড়তি সুবিধা পাবেন ভোটাররা। এরমধ্যে শ রের জনপ্রিয় বিনোদন পার্ক ওন্ডারলায় ভোট দেওয়া ব্যক্তিরা টিকিটে বিরাট ছাড় পাবেন। এ ছাড়া ‘ডেক অব ব্রিউস’ নামের একটি পার্কে ভোট দেওয়া প্রথম ৫০ জন ব্যক্তি বিনামূল্যে বিয়ার পাবেন।

রাইড শেয়ারিং অ্যাপ ব্লু স্মার্ট জানিয়েছে, তারা ৩০ কিলোমিটারের মধ্যে কোনো ভোটকেন্দ্রে যেতে চাইলে ভোটারদের থেকে অর্ধেক ভাড়া রাখবে। এছাড়া র‌্যাপিডো নামের একটি ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অক্ষম ও বয়স্ক ভোটারদের বিনামূল্যে ভোটকেন্দ্রে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১১

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১২

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৩

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৪

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৫

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৭

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৯

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

২০
X