কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীর রিলস বানানোর সময় বজ্রপাত, অতঃপর...

ক্যামেরায় ধরা পড়া বজ্রপাতের দৃশ্য। ছবি : সংগৃহীত
ক্যামেরায় ধরা পড়া বজ্রপাতের দৃশ্য। ছবি : সংগৃহীত

বৃষ্টিবিলাস অনেকের জন্য আনন্দের। তেমন বৃষ্টি হলে হলে জানালা দিয়ে হাত বাড়ানো বা ছাদে গিয়ে ভেজা অনেকেটাই স্বাভাবিক ঘটনা। তবে এবার ক্যামেরায় ধরা পড়েছে লোমহর্ষক ঘটনা। বৃষ্টিতে ছাদে ভিজে রিলস বানাতে গিয়ে কোনোরকমে প্রাণে বেঁচেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বিলাসের জন্য ছাদে ভিজে রিলস ভিডিও বানাচ্ছিলেন এক তরুণী। ঠিক তখনই তার খুব কাছাকাছি ভয়াবহ বজ্রপাত ঘটে। তবে কোনোরকমে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি।

ওই তরুণীর ছাদে ভেজার ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সীতামারহির এলাকায়।

ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির ছাদে ভিজছেন আর অনন্দে নাচছেন সানিয়া নামের এক তরুণী। এ সময় তার কাছেই বিপজ্জনকভাবে বজ্রপাত হয়। যখন তিনি ছাদে ভিজছিলেন তখন দেবনারায়ণ ভগত নামের তাদের এক প্রতিবেশীর ছাদে বজ্রপাত আছড়ে পড়ে। এ সময় তিনি দৌড়ে পালিয়ে বিপদ থেকে রক্ষা পান।

প্রতিবেদেন বলা হয়েছে, ওই তরুণীর বজ্রপাত থেকে প্রাণে বাঁচার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর এটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

প্রতিকূল আবহাওয়ায় বজ্রপাত থেকে বাঁচতে আবহাওয়াবিদদের বেশিকিছু পরামর্শ রয়েছে। এগুলো হলো বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকা যাবে না। এ সময় খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকা যেতে পারে।

এছাড়া এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

বজ্রপাতে কেউ আহত হলে তাকে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X