কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিকটকে ভিডিও বানান, কিন্তু রিচ পাচ্ছেন না? ভিডিও বানাতে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করলেন, অথচ ভিউ হলো হাতেগোনা কয়েকটা- এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু জানেন কি, শুধু ভিডিওর মানই নয়, ভিডিওর সাথে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করাও আপনার কনটেন্ট ভাইরাল হওয়ার বড় কৌশল?

হ্যাশট্যাগ কী?

সহজভাবে বললে, হ্যাশট্যাগ হলো এমন একটি কীওয়ার্ড বা বাক্যাংশ, যা ‘#’ চিহ্ন দিয়ে শুরু হয়। এগুলো আপনার ভিডিওকে একটি নির্দিষ্ট শ্রেণিতে সাজিয়ে দেয়, যাতে প্রাসঙ্গিক দর্শক সহজে আপনার কনটেন্ট খুঁজে পান। এক কথায়, টিকটকের অ্যালগরিদমকে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে হ্যাশট্যাগ।

কেন দরকার হ্যাশট্যাগ?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে, ভিডিওর রিচ ও ভিউ বৃদ্ধি পায়, ট্রেন্ডিং টপিক বা চ্যালেঞ্জে অংশ নেওয়া যায় এবং নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে তা পৌঁছানো সহজ হয়। তাই যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য হ্যাশট্যাগ ব্যবহারের অভ্যাস তৈরি করা জরুরি।

টিকটকের জনপ্রিয় ১০ হ্যাশট্যাগ

বর্তমানে সবচেয়ে বেশি ভিউ পাওয়া টিকটক হ্যাশট্যাগগুলো হলো—

#fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ

#foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ

#viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ

#foryoupage — ১৯.৪ ট্রিলিয়ন ভিউ

#tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ

#fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ

#trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ

#funny — ৪.২ ট্রিলিয়ন ভিউ

#duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ

#comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ

এসব হ্যাশট্যাগকে বলা হয় জেনারেল হ্যাশট্যাগ। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এগুলো সবচেয়ে কার্যকর।

ট্রেন্ডিং হ্যাশট্যাগ খোঁজার পাঁচ উপায়

১. টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নিন

২. ডিসকভার পেজ নিয়মিত দেখুন

৩. জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করুন

৪. অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করুন

৫. ভিডিও পোস্ট করার সময় টিকটকের সাজেশন খেয়াল করুন

৬. প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই করুন

শেষকথা

টিকটকে সফল হতে চাইলে শুধু ভালো কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, সেই কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতেও জানতে হবে কৌশল। আর সেই কৌশলের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো সঠিক ও জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার। সঠিক হ্যাশট্যাগ বেছে নিতে পারলে আপনার ভিডিওর রিচ যেমন বাড়বে, তেমনি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

সূত্র : বাফার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X