বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

হবু পুত্রবধূর জন্মদিনে শ্রাবন্তীর আদর

শ্রাবন্তী চ্যাটার্জি I ছবি: সংগৃহীত
শ্রাবন্তী চ্যাটার্জি I ছবি: সংগৃহীত

সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এবার তিনি শিরোনামে এসেছেন হবু পুত্রবধূর প্রতি ভালোবাসা আর মমতায় ভরা আচরণের জন্য। ছেলে অভিমন্যু চ্যাটার্জির প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিনে শ্রাবন্তীর আদরমাখা শুভেচ্ছা যেন জানিয়ে দিল, সম্পর্ক নয়, বন্ধনটা এখন পরিবারেরও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করেছেন

সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সেই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বউমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন' এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।

এ ছাড়া ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক।

এদিকে গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X