কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অনলাইনে বিনা খরচে বাংলায় প্রোগ্রামিং শিখবেন যেভাবে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রোগ্রামিংয়ের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রোগ্রামিং শেখার আগ্রহ। তবে প্রতিষ্ঠান থেকে শেখা অনেকটা ব্যয়বহুল। তবে অনেকের শখ অল্পতেই ঝরে যায়।

তবে এবার প্রোগ্রামিং শিখতে চাওয়া শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে নতুন চ্যালেন ও ওয়েবসাইট। যেখানে শিক্ষার্থীরা সহজেই বিনামূল্যে বাংলায় প্রোগ্রামিং শিখতে পারবে।

চলুন জেনে নেয়া যাক কীভাবে-

লার্ন উইথ সুমিত

বাংলাদেশি প্রোগ্রামার সুমিত সাহা এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। 'লার্ন উইথ সুমিত' চ্যানেলে মলূত JavaScript, React, Node.js এর মতো আধুনিক ওয়েব টেকনোলজি নিয়ে সহজ ভিডিও পাওয়া যায়। এখানে কাজগুলো-বাস্তব প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুযোগ করে দেয়।

প্রোগ্রামিং হিরো

'প্রোগ্রামিং হিরো' একটি মোবাইল অ্যাপ। যেখানে বাংলায় প্রোগ্রামিং শেখানো হয়। অ্যাপটিতে মজার ছলে প্রোগ্রামিং শেখার কোর্স রয়েছে, যা নতুন প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে বিভিন্ন গেমের মাধ্যমে কোডিং শেখানো হয়, যা শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দময় করে তোলে।

তামিম শাহরিয়ার সুবিন

তামিম শাহরিয়ার সুবিন একাধারে একজন লেখক ও প্রোগ্রামার। তিনি বাংলাভাষী শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং এর বই লেখেন। তার 'কম্পিউটার প্রোগ্রামিং' বইটি নতুনদের মধ্যে প্রোগ্রামিং শেখার আগ্রহ জাগিয়ে তোলে। পাশাপাশি, তার ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং বিষয়ক দিকনির্দেশনাও পাওয়া যায়। তার ইউটিউব চ্যানেলে C, Python, ML (মেশিন লার্নিং) এর উপর নানাবিধ ভিডিও রয়েছে।

শিখুন ডট নেট

'শিখুন ডট নেট' একটি শিক্ষামূলক ওয়েবসাইট। যেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়। এখানে Wordpress, Laravel, Shopify এর মতো জনপ্রিয় টেকনোলজি এখানে শেখানো হয়। এ ছাড়াও HTML, CSS, PHP ও JavaScript শেখানো হয়।

আনিসুল ইসলাম

আনিসুল ইসলাম একজন প্রোগ্রামিং শিক্ষক, যিনি বাংলায় প্রোগ্রামিং শেখান। তার চ্যানেলে C, Java ও Python এর মতো ভাষা শেখানো হয়। শিক্ষার্থীদের জন্য জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করার কারণে তার চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে।

স্ট্যাক লার্নার

'স্ট্যাক লার্নার' ইউটিউব চ্যানেলটি প্রোগ্রামিং। যেখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়। এখানে JavaScript, React ও অন্যান্য আধুনিক টেকনোলজি শেখানো হয়। যারা নতুন প্রোগ্রামার বা ডেভেলপার, তাদের জন্য এই চ্যানেলটি বেশ কাজে আসতে পারে।

যারা প্রোগ্রামিং শিখতে চান, কিন্তু শুধু ভাষাগত কারণে পিছিয়ে রয়েছেন, তারা এই প্ল্যাটফর্মগুলো থেকে আজই শেখা শুরু করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১০

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১১

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১২

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৩

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৪

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৬

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৭

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৮

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৯

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

২০
X