কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক দশক আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে আপডেট দিতেন সাদামাটা টেক্সট স্ট্যাটাসের মাধ্যমে। পরবর্তীতে সেই ফিচারকে সরিয়ে এনে রাখা হয় ‘About’ সেকশনে। এবার সেই পুরোনো ফিচারটিকেই আধুনিক রূপে আবার ফিরিয়ে আনছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি কোম্পানির এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সংক্ষিপ্ত টেক্সট আপডেট বন্ধু বা কনট্যাক্টদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা ২৪ ঘণ্টা পর নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ফিচারটির মূল উদ্দেশ্য হলো‘About’ সেকশনকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তোলা।

হোয়াটসঅ্যাপ জানায়, এই নোটস ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের ব্যস্ততা বা মুড সম্পর্কে অন্যদের জানাতে পারবেন কোনো ছবি বা ভিডিও ব্যবহার না করেই। বিশেষ করে যখন কাউকে জানানোর দরকার হবে যে আপনি ব্যস্ত অথবা চ্যাটে সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই, তখন এটি বেশ কাজে আসবে।

নতুন আপডেটের বৈশিষ্ট্য

এই আপডেটে বৃহত্তম পরিবর্তন হলো, নতুন অ্যাবাউট নোটসকে ওয়ান-অন-ওয়ান চ্যাটের একেবারে উপরে পিন করা হবে। পাশাপাশি এটি ব্যবহারকারীর প্রোফাইলেও আরও চোখে পড়ার মতোভাবে প্রদর্শিত হবে।

যে কেউ চাইলে অন্যের অ্যাবাউট নোটসে ক্লিক করে রিঅ্যাক্ট দিতে পারবেন। ঠিক ইনস্টাগ্রাম নোটসের মতোই এই টেক্সট আপডেটও ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।

ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে ২৪ ঘণ্টার আগেই নিজের নোট সরিয়ে ফেলতে পারবেন। আবার নির্দিষ্ট কনট্যাক্টের সঙ্গেই শুধু নোট শেয়ার করার অপশনও থাকবে।

শিগগিরই সবার জন্য চালু হবে ফিচারটি

মেটা জানিয়েছে, এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী উন্মোচন শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

ফিচারটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে Set About অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে নতুন নোটস ফিচারটি।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X