কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন চার্জ করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বর্তমান সময় মোবাইল ফোন অনেক গুরুত্বপূর্ণ। একরকম অভ্যাসও বটে। সঙ্গে না থাকলে মনে হয় হয় কি যেন নেই। প্রাত্যহিক জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সুসময়-দুঃসময়ে পরম আস্থার ডিভাইসটির যত্ন নেওয়া তাই জরুরি।

মোবাইল ফোনের আয়ু নির্ভর করে ব্যাটারির যত্নের ওপর। আর ব্যাটারির যত্ন নির্ভর করে আপনি কতটুকু সতর্কতার সঙ্গে চার্জ দিচ্ছেন তার ওপর। এজন্য চার্জ দেওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে।

একেবারে তলানীতে নামার আগেই চার্জ করুন- ফোনে সবসময়ই ২০ থেকে ৮০ শতাংশ চার্জ রাখতে হবে। মোবাইল ফোনকে সম্পূর্ণভাবে চার্জ শূন্য হওয়া থেকে রক্ষা করতে হবে। আপনি যদি এটি না করেন তবে এটি ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

গরম মোবাইল সাথে সাথে চার্জে নয়- অনেকক্ষণ কথা বললে, গেম খেললে, ইউটিউবে ভিডিও দেখলে সাধারণ সব মোবাইল ফোনই গরম হয়। মনে রাখবেন, মোবাইল ফোন গরম অবস্থায় কখনো চার্জে দেবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে। যদি আপনার ফোনটি গরম হতে থাকে তবে এটি ঠান্ডা হতে দিন এবং তারপর চার্জ করুন।

চার্জে দিয়ে ফোন ব্যবহার নয়- মোবাইল চার্জে থাকা অবস্থায় কখনই ফোন ব্যবহার করবেন না। কারণ চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে। এসময় প্রসেসরেও চাপ পড়ে। তাই চার্জ দেওয়ার পর ফোন ব্যবহার করুন।

বজ্রপাতের সময় চার্জ দেবেন না- বজ্রপাতের সময় অবশ্যই মোবাইল ফোন চার্জে দেওয়া যাবে না। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভাল। বজ্রপাতে আপনার ফোন এবং চার্জার উভয়েরই একেবারে অচল হওয়ার ঝুঁকি থাকে।

মোবাইল ফোনে সুরক্ষা কভারটি সরিয়ে চার্জ দিন- আজকাল সব মোবাইল ফোনই চার্জ দেওয়ার সময় গরম হয়ে যায়। এজন্য চার্জ দেওয়ার আগে ফোনে কভার থাকলে সেটি খুলে চার্জ দেওয়া ভাল। এতে উত্তাপ কম হবে।

রাতে ফোন চার্জে দিয়ে ঘুমাবেন না- অনেকেই ভাবেন ঘুমানোর আগে ফোন একেবারে চার্জে দেবেন। এটা ভুলেও করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে পুরো রাত চার্জ দিয়ে রাখলে উল্টো ব্যাটারির ক্ষতি হতে পারে। ওভারচার্জিং সবসময়ই ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

থার্ডপার্টি ব্যাটারি অ্যাপ ব্যবহার করবেন না- আপনার ফোনের ব্যাটারি নিয়ন্ত্রণের জন্য ফোনে বিল্ট-ইন ব্যবস্থা আছে। তাই অনলাইনে নানা চটকদার বিজ্ঞাপন, আপনাকে ভয় ধরিয়ে থার্ড পার্টি ব্যাটারি অ্যাপ ডাউনলোড করতে বলা কোনো বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না।

অযথা বার বার চার্জে দেবেন না- আপনার মোবাইল ফোনে চার্জ ২০ শতাংশে না পৌঁছানো অব্দি ফোন ব্যবহার করুন। এর আগে অল্প সময়ের জন্য বার বার চার্জে দেবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X