কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টেক্সট লিখে দিলেই হয়ে যাবে ভিডিও, করবেন যেভাবে

গুগলের নতুন প্রযুক্তি লুমিয়ারের বিষয়ে জানাচ্ছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। ছবি : সংগৃহীত
গুগলের নতুন প্রযুক্তি লুমিয়ারের বিষয়ে জানাচ্ছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। ছবি : সংগৃহীত

এবার ভিডিও এডিটিংয়ের ঝামেলা থেকে মুক্তি দিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল একটি নতুন প্রযুক্তি চালু করেছে। যার সাহায্যে আপনি শুধু টেক্সট লিখে দিলেই, ভিডিও তৈরি হয়ে যাবে। গুগল নতুন এই প্রযুক্তির নাম দিয়েছে লুমিয়ার।

লুমিয়ার হলো- একটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন মডেল। যাতে আপনি যে ধরনের ভিডিও চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। লুমিয়ার ব্যবহার করে বিনোদনের ভিডিও থেকে শুরু করে যে কোনো ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি ছবি থেকেও মোশন ভিডিও তৈরি করতে পারবেন।

লুমিয়ার মূলত একটি স্পেস-টাইম ইউ-নেট আর্কিটেকচারের সাহায্যে কাজ করে। এই আর্কিটেকচারের মডেলটি ভিডিওর প্রতিটি ফ্রেম তৈরি করে। তার জন্য মডেলটিতে শুধু টেক্সট-এর প্রয়োজন হয়।

তবে লুমিয়ার নিয়ে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এতে এখনো অনেক ফিচার যোগ হওয়া বাকি আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আশা করা হচ্ছে, পরবর্তীতে এতে আরও অনেক নতুন নতুন ফিচার নিয়ে আসবে। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

# একটি নতুন ভিডিও তৈরি করতে, আপনাকে প্রথমে বিষয় বেছে নিতে হবে।

# এরপর আপনাকে লুমিয়ার ট্যাবে যেতে হবে। তারপরে আপনি একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। তার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে।

# তারপর আপনাকে ভিডিওটির জন্য সঠিক পাঠ্য বা টেক্সট লিখতে হবে। টেক্সটটিতে ভিডিওর গল্প, নির্দেশাবলি বা বিনোদন যা কিছু লিখতে পারবেন। আপনি ঠিক যে ধরনের ভিডিও বানাতে চাইছেন, তেমনই টেক্সট লিখতে হবে।

# ভিডিওটির জন্য টেক্সট লেখার পর ক্রিয়েট বোতামে ক্লিক করলে কয়েক মিনিটের মধ্যে আপনার জন্য ভিডিও তৈরি করবে।

সূত্র: দ্য ভার্জ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X