কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক খাতে সেরা ৩ উদ্ভাবন পেল কোটি টাকা পুরস্কার

‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ-২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’ এর পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি : কালবেলা
‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ-২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’ এর পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি : কালবেলা

আর্থিক খাতে সেরা তিন উদ্ভাবন পেয়েছে কোটি টাকা পুরস্কার। আর্থিক লেনদেনে প্রাতিষ্ঠানিকভাবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নারীবান্ধব সমাধান উদ্ভাবন এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের রক্ষায় উদ্ভাবনী পরিকল্পনার জন্য তিনটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং মাইক্রোসেভ কনসাল্টিংয়ের (এমএসসি) যৌথ উদ্যোগে ফিনল্যাব বিডি এই পুরস্কার দেয়। পুরস্কার পাওয়া তিনটি প্রতিষ্ঠান হলো- ডানা ফিনটেক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও আপন ওয়েলবিয়িং।

সোমবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ-২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআইর প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভূঁইয়া।

উদ্ভাবনী পরিকল্পনার জন্য ডানা ফিনটেককে ৭৫ লাখ টাকা, এমটিবিকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা এবং আপন ওয়েলবিয়িংকে ৫০ লাখ টাকার প্রতীকী চেক প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবনগুলো পরীক্ষণ ও বাস্তবায়ন করা হবে।

এটুআই জানায়, সারা দেশ থেকে আসা ১২৩টি উদ্ভাবনী পরিকল্পনা থেকে প্রাথমিক যাচাই-বাছাই, বুটক্যাম্প, গ্রুমিং এবং টেকনিক্যাল ইভালুয়েশন প্যানেলসহ কয়েকটি ধাপের মাধ্যমে বিচারকমণ্ডলী তিনটি আইডিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X