কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যে সুবিধা পাওয়া যাবে গুগল লেন্সে 

গুগল লেন্সে নতুন যে সুবিধা পাওয়া যাবে। ছবি : সংগৃহীত
গুগল লেন্সে নতুন যে সুবিধা পাওয়া যাবে। ছবি : সংগৃহীত

গুগল লেন্সের মাধ্যমে গ্যালারিতে থাকা ছবি বা ছবি তুলে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্য খুঁজে পাওয়া যায়। তবে এবার গুগল লেন্সে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এবার গুগল লেন্সের মাধ্যমে কোনো পণ্যের ছবি তুলে সে পণ্যের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পণ্যগুলোর বিষয়ে অন্য ক্রেতাদের মতামতও জানার সুযোগ মিলবে।

গুগলের তথ্যমতে, এ সুবিধাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ছবিতে থাকা পণ্যটি সম্পর্কে বিভিন্ন তথ্য দেখা যাবে। যার ফলে পণ্যটি ভালো না মন্দ তা সহজেই জানা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ওয়ালমার্ট, অ্যামাজনসহ বেশ কিছু প্রতিষ্ঠানে পণ্য কেনার সময় সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগলের কনজিউমার শপিং প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিলিয়ান রিনকন বলেন, যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ ক্রেতা দোকানে কেনাকাটার সময় তাদের স্মার্টফোন ব্যবহার করেন এবং তাদের মধ্যে অর্ধেকের বেশিসংখ্যক ক্রেতা পণ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের অভাবে দোকান থেকে খালি হাতে ফিরে যান। এ সুবিধা ক্রেতাদের নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

জানা গেছে, গুগল লেন্সে যুক্ত হওয়া নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে দোকানে থাকা নির্দিষ্ট পণ্যের ছবি তুলতে হবে। ছবিটি গুগলের তথ্যভাণ্ডারে থাকা তথ্য পর্যালোচনা করে সে পণ্যের বিবরণ, ক্রেতা পর্যালোচনা, দাম ও মজুতের তথ্য দেখাবে। প্রাথমিকভাবে এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রসাধনসামগ্রী, খেলনা ও বৈদ্যুতিক যন্ত্রের তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী / ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১০

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১১

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১২

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৩

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৫

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৬

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৭

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৮

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৯

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

২০
X