কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

২০২৪ সালে গুগল সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। ছবি : সংগৃহীত
২০২৪ সালে গুগল সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। ছবি : সংগৃহীত

বিদায়ের শেষপ্রান্তে ২০২৪ সাল। নতুন বছরকে বরণে প্রস্তুতি নিচ্ছেন সবাই। কেমন গেলো গোটা বছরটা। ফিরে দেখার সময় এখনই। নানা বিষয় ও ঘটনা যেমন এ বছর আলোচনায় এসেছে, তেমনি এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর হাতের মুঠোয় এসেছে তথ্য। নানান সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল বেশ জনপ্রিয়। খুঁটিনাটি জানতে হুট করেই গুগলে সার্চ করে নেটিজেনরা। তাদের সেই সার্চ হিস্ট্রি ঘেঁটে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করে গুগল।

চলুন জেনে নেওয়া যাক কী সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো–

ইভেন্ট

২০২৪ সালের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট। এতে প্রথম কোপা আমেরিকা। দ্বিতীয়তে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং তৃতীয় স্থানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এর পরে রয়েছে- ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন আইফোন-১৬। প্যারিস অলিম্পিক গেইমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল গুগলের শীর্ষ অনুসন্ধানের মধ্যে।

ব্যক্তি

গুগলে এ বছর সবচেয়ে বেশিবার সার্চ করা ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রথম, ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস দ্বিতীয়, কমলা হ্যারিস তৃতীয়, ইমান খলিফ চতুর্থ ও জো বাইডেন পঞ্চম স্থানে ছিলেন।

শব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেইম কানেকশনস ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’ ছিল এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দ।

সংবাদ

এ বছর গুগল নিউজে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘ইউএস ইলেকশন’। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন খুব স্বাভাবিকভাবেই ২০২৪ সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি।

প্রয়াত ব্যক্তি

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লিয়াম পেইন প্রথম, টবি কিথ দ্বিতীয়, ওজে সিম্পসন তৃতীয়, শ্যানেন ডোহার্টি চতুর্থ ও আকিরা তোরিয়ামা পঞ্চম স্থানে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১০

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১১

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১২

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৩

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৪

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৫

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৬

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৭

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৮

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৯

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

২০
X