কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব ট্রেন্ডিংয়ে সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদী (বাঁয়ে) ও ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত
দেলাওয়ার হোসাইন সাঈদী (বাঁয়ে) ও ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত

হার্ট অ্যাটাকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়েছে গেল ১৪ আগস্ট। কিন্তু এখনো তাকে ঘিরে সামজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে ইউটিউবে ছয়লাব তাকে নিয়ে বানানো বিভিন্ন কনটেন্ট।

সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবের ট্রেন্ডিংয়ে দেখা যায় সবশেষ জনপ্রিয়তা পেয়েছে এমন ৯০টি ভিডিওর তালিকা দেওয়া হয়েছে। যেখানে ৩২টি ভিডিও আছে শুধু দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর বানানো। যার সবই প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত ৬টি ভিডিও আছে যার প্রত্যেকটি দেখা হয়েছে ৩০ থেকে ৪০ লাখ বার করে।

এসব ভিডিও বানানো হয়েছে, সাঈদীর ওয়াজ, জীবনী, কোথায় দাফন, মৃত্যুর আগে তিনি কি বলে গেছেন এসব বিষয় নিয়ে। অবশ্য চটকদার শিরোনাম আর থাম্বনেইল দিয়েও দর্শক আকৃষ্ট করেছেন অনেক ইউটিউবার।

সাঈদীর ভিডিও ছাড়াও ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায় আছে বেশ কয়েকটা বাংলা নাটকও। এ ছাড়া ট্রেন্ডিংয়ে থাকা ৯০টি কনটেন্টের মধ্যে ২৪টা ছিল শর্টস ভিডিও। যার মধ্যে কোনো কোনো শর্টসের ভিউ ছাড়িয়ে গেছে ১০ কোটি ৮০ লাখের ঘর। মূলত এসব ভিডিও সিংহভাগই দেখা হয়েছে বাংলাদেশ থেকে।

২০০৫ সালে শুরু হওয়া এই ভিডিও প্লাটফর্ম সম্প্রতি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গুগলের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ। যার বেশির ভাগই তরুণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X