বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপে দেখা যাবে অতীত কেমন ছিল

গুগল ম্যাপ। ছবি : সংগৃহীত
গুগল ম্যাপ। ছবি : সংগৃহীত

গুগল ম্যাপ এবং গুগল আর্থ সম্প্রতি একটি অভূতপূর্ব ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অতীতের দৃশ্য দেখে সময় ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন। এই নতুন ফিচারের নাম ‘টাইম ল্যাপ্স’ এবং ‘হিস্টরিক্যাল ইমাজেরি’ যা ব্যবহারকারীদের কয়েক দশক আগের শহর, গ্রাম বা প্রাকৃতিক স্থানের চেহারা দেখার সুযোগ দেয়।

এ প্রযুক্তির মাধ্যমে আপনি ঘরে বসেই ১৯২০ সালের কোনো শহরের রাস্তা বা বিশ্বযুদ্ধের আগের ইউরোপের দৃশ্য দেখতে পারবেন।

গুগল ম্যাপ এবং গুগল আর্থের নতুন টাইম ট্রাভেল ফিচার ব্যবহারকারীদের অতীতের স্যাটেলাইট চিত্র এবং স্ট্রিট ভিউ ইমেজের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের পুরোনো দৃশ্য দেখার সুযোগ দেয়। এ ফিচারটি মূলত গুগলের ডেটাবেসের ওপর নির্ভর করে, যেখানে বছরের পর বছর ধরে সংগৃহীত উপগ্রহ চিত্র এবং স্ট্রিট ভিউ ফটোগ্রাফি সংরক্ষিত আছে। এই ডেটা ব্যবহার করে ব্যবহারকারীরা দেখতে পারেন, কোনো স্থান বা শহর সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে।

গুগল ম্যাপ বা গুগল আর্থে এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। আপনার স্মার্টফোন বা কম্পিউটারে গুগল ম্যাপ অ্যাপ বা ওয়েবসাইটে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ খুলতে হবে। আর সেখানে সার্চ করতে হবে লোকেশন। তারপর সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। ফলে সেই জায়গাটি অতীতে কেমন ছিল সেই তুলনামূলক ছবি আপনাদের চোখের সামনে ফুটে উঠবে।

এ ছাড়া গুগল ‘স্ট্রিট ভিউ’ ব্যাপারটাতেও নতুনত্ব এনেছে। সেজন্য গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবিও সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ২৮০ বিলিয়নের বেশি ছবি যোগ করেছে গুগল। ফলে কোনো জায়গা এবার আরও ভালো করে এক্সপ্লোর করা যাবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X