কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে মৃত্যুফাঁদে নারী চালক

খাল থেকে গাড়িটি উদ্ধার করেন মেরিন নিরাপত্তা কর্মীরা। ছবি : সংগৃহীত
খাল থেকে গাড়িটি উদ্ধার করেন মেরিন নিরাপত্তা কর্মীরা। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিনের যাতায়াতে গুগল ম্যাপের ওপর নির্ভর করেন। অচেনা জায়গায় দিকনির্দেশনা পাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। কিন্তু এই ভরসার প্রযুক্তি কখনো কখনো দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়- যেমনটা ঘটেছে ভারতের নবি মুম্বাইয়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন এক নারী চালক। কিন্তু ম্যাপের ভুল নির্দেশনায় তিনি গাড়ি নিয়ে চলে যান বেলাপুর বে ব্রিজের নিচে, ধ্রুবতারা জেটির একটি সরু ও বিপজ্জনক পথে। সেখানে পৌঁছেই হঠাৎ গাড়িটি খালের পানিতে পড়ে যায়।

সৌভাগ্যক্রমে স্থানীয় মেরিন নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। নারী চালকের বড় ধরনের কোনো আঘাত না লাগলেও ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তির সীমাবদ্ধতা। পরবর্তীতে একটি ক্রেনের সহায়তায় গাড়িটিকেও পানি থেকে তুলে আনা হয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, কিভাবে সাদা একটি গাড়িকে টেনে তোলা হচ্ছে পানির ভেতর থেকে।

এই ঘটনা ভারতে গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে দুর্ঘটনার একমাত্র নজির নয়। এর আগে উত্তর প্রদেশে একটি ভাঙা সেতুর দিকে চালিত হয়ে গাড়ি নদীতে পড়ে তিনজনের প্রাণহানি ঘটে। হায়দরাবাদ থেকে কেরালাগামী পর্যটকরাও একইভাবে প্রবল স্রোতের নদীতে পড়ে গিয়েছিলেন, যদিও তারা সৌভাগ্যক্রমে রক্ষা পান।

এসব ঘটনা প্রযুক্তির অন্ধ অনুসরণের বিপদ নিয়ে নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে। অজানা রাস্তায় চলাচলের সময় শুধু ডিজিটাল দিকনির্দেশনার ওপর পুরোপুরি নির্ভর না করে সতর্কতা ও চারপাশ পর্যবেক্ষণের গুরুত্ব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X