বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপের গোপন বৈশিষ্ট্য, যা জানেন না অনেকেই

গুগল ম্যাপের গোপন বৈশিষ্ট্য, যা জানেন না অনেকেই

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গুগল ম্যাপ এখন যাত্রাপথ খুঁজে বের করার সবচেয়ে সহজ হাতিয়ার। আধুনিক প্রযুক্তিকে যতটা সম্ভব সহজ রাখা হলেও, অনেক সময়ই এর ভেতরে লুকিয়ে থাকে কিছু বাড়তি সুবিধার কথা অধিকাংশ ব্যবহারকারী জানেন না। ঠিক তেমনই এক ফিচার সম্প্রতি সামনে এসেছে।

এই ফিচারটির মাধ্যমে খুব সহজেই গন্তব্যের পুরো রুট একসঙ্গে দেখা যায়। টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফিচারটি নিয়ে আলোচনা হয়েছে।

এতে বলা হয়েছে, গুগল ম্যাপে যখন আপনি কোনো জায়গায় যাওয়ার নির্দেশনা নেন, তখন স্ক্রিনের ডান বা বাম দিকে একটি সবুজ দিকনির্দেশনা বক্স দেখা যায়। সেই বক্সে আঙুল বাম দিকে সুইপ করলেই সামনে আসতে থাকা যাত্রাপথের সব ধাপ একসঙ্গে ভেসে ওঠে। অর্থাৎ একেকটি মোড়ে না থেমে পুরো পথের আগাম ধারণা পাওয়া সম্ভব। এ ছাড়া যাত্রাপথ দেখে নেওয়ার পর চাইলে আবারও এক ক্লিকেই Re-center বাটনে চাপ দিয়ে মানচিত্রকে বর্তমান অবস্থানে ফিরিয়ে নেওয়া যায়।

আশ্চর্যের বিষয় হলো, এত সোজা ও কার্যকর এই ফিচারটির কথা গুগল ম্যাপস ব্যবহারকারীদের অনেকেই জানেন না। অথচ যারা নিয়মিত জটিল রাস্তায় চলাফেরা করেন কিংবা অপরিচিত গন্তব্যে যান, তাদের জন্য এটি হতে পারে ভীষণ কার্যকর একটি টুল। আগে থেকেই বোঝা যাবে, কোনো ব্যস্ত চৌরাস্তা বা জটিল মোড়ে গাড়ি চালানোর সময় কোন পথে এগোতে হবে।

প্রযুক্তিবিদরা বলছেন, সাধারণত ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে এসব টুল তৈরি করা হলেও অনেক সময় অজানার আড়ালেই থেকে যায়। গুগল ম্যাপসের এই লুকানো ফিচারও তেমনই দরকারি একটা টুল, কিন্তু এখনো অনেকের অজানা।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X