কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৫:৪৯ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্রের কাছাকাছি

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন এখন আর যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে নেই, বরং মাত্র ৩ থেকে ৬ মাসের ব্যবধান থাকতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস।

মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘এডব্লিউএস সামিট’-এ তিনি বলেন, চীন আমাদের থেকে বছর বছর পিছিয়ে নেই, তারা হয়তো মাত্র ৩-৬ মাস পেছনে। এআই নিয়ে প্রতিযোগিতা এখন খুবই কাছাকাছি।

স্যাকস সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপানো হলে চীন এই সুযোগে আমেরিকান উদ্ভাবনকে ছাড়িয়ে যেতে পারে।

তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ওয়াশিংটনে দ্বিদলীয়ভাবে চীনের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে উদ্বেগ বাড়ছে- বিশেষ করে এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সামরিক প্রয়োগের ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের সেমিকন্ডাক্টর ও এআই শিল্পকে লক্ষ্য করে রপ্তানি নিষেধাজ্ঞা ও বিনিয়োগ নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, চীন রাষ্ট্রীয় সহায়তায় নিজেদের প্রযুক্তি খাত দ্রুত বিকাশ ঘটাচ্ছে এবং দেশীয় সক্ষমতা বাড়াচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X