বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ফেসবুক প্রোফাইল কে দেখেছে, জানা সম্ভব কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জেনে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছেন’ শীর্ষক শিরোনামে অনেকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসব প্রতিবেদনে কয়েকটি ধাপ উল্লেখ করে দাবি করা হয়েছে যে ‘কয়েকটি ধাপ অনুসরণ করে জানা সম্ভব কারা আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছে।’

তবে ব্যবহারকারীর পক্ষে নীরবে ফেসবুক প্রোফাইল ভিজিট করা ব্যক্তিকে দেখা সম্ভব নয়।

এক প্রতিবেদনে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, নীরবে কারও ফেসবুক প্রোফাইল ভিজিট করছে কে, তা জানা সম্ভব নয় বরং এ ধরনের কোনো সুবিধা মেটা কর্তৃপক্ষ ব্যবহারকারীদের দেয় না।

মূলত এ-সংক্রান্ত দাবি-সংবলিত প্রকাশিত যেসব প্রতিবেদনে প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা বের করার যে কৌশল দেখানো হয়েছে, সেটি ভিন্ন ভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে প্রয়োগ ও বিশ্লেষণের মাধ্যমে এই পদ্ধতি কার্যকর নয় বলে প্রমাণিত হয়েছে।

এ ছাড়া প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা দেখা সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ তাদের হেল্প সেন্টারে জানিয়েছে, ‘ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে, তা ট্র্যাক করতে দেয় না। থার্ড পার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা প্রদান করতে অক্ষম।’

২০১৬ সালের ৮ মে শীর্ষ একটি শীর্ষ দৈনিকের অনলাইন সংস্করণে ‘জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

এসব তথ্যের সত্যতা অনুসন্ধানে ২০২২ সালে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম।

অতএব গোপনে কারও ফেসবুক প্রোফাইল ভিজিট করা ব্যক্তিকে দেখা সম্ভব নয়। বিষয়টি বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X