কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স 

আইডিয়া একাডেমি প্রোগামের ছবি
আইডিয়া একাডেমি প্রোগামের ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া)’ প্রকল্প বিভিন্ন পর্যায়ের স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করছে।

‘আইডিয়া একাডেমি জুন-২৪ কোহোর্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৩টি সার্টিফিকেট কোর্সে মোট ৯০ জন উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সে আবেদন গ্রহণের শেষ সময় আগামী রোববার ৫ মে।

বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিটি বিভাগ। এতে বলা হয়, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ একাডেমিক কোর্সগুলোর সেশন ও অন্যান্য কার্যক্রম ১২ মে থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইডিয়া প্রকল্প কার্যালয়ে এর আয়োজন করা হবে।

আইডিয়া একাডেমি জুন-২৪ কোহোর্টের তিনটি কোর্সগুলো হলো : নিজস্ব কোনো ব্যবসায়িক আইডিয়া নেই কিন্তু উদ্যোক্তা হতে আগ্রহী এমন তরুণ-তরুণীদের জন্য ৮টি সেশন এর ২০ ক্রেডিটের আইডিয়েশন ও বিজনেজ মডেলসংক্রান্ত কোর্স ভ্যাল্যু সিস্টেম ১০১; নিজস্ব বিজনেস আইডিয়া রয়েছে কিন্তু পরবর্তী ধাপে যাবার জন্য করণীয় সম্পর্কে শিখতে ইচ্ছুকদের জন্য ১২টি সেশন এর ৩০ ক্রেডিটের বেসিক অফ ইনোভেশন, এন্ট্রাপ্রেনারশিপ ও স্টার্টআপসংক্রান্ত কোর্স আইডিয়া বেসিক ১০১; ইতোমধ্যে নিজের একটি স্টার্টআপ নিয়ে কাজ করছেন এবং আইডিয়া প্রকল্প হতে প্রি-সিড পর্যায়ে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের জন্য ১২টি সেশন বিশিষ্ট ৩০ ক্রেডিটের স্টার্টআপ লেজিসলেশন, ডকুমেন্টেশন, ফিন্যান্স, একাউন্টিং এবং ইউনিট ইকোনোমিক্সসংক্রান্ত কোর্স স্টার্টআপ ৩০১।

কোর্সগুলো সম্পূর্ণরূপে সরকারি অর্থায়নে করানো হবে ফলে এই সংশ্লিষ্ট কোনো আবেদন বা সার্টিফিকেশন ফি নেই। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে হবে : https://idea.gov.bd/courses.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X