কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশের মাঝে সমঝোতা স্মারক

আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশের স্টার্টআপদের কল্যাণে এই সমঝোতা স্মারক অবদান রাখবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিয়া প্রকল্প।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আইসিটি টাওয়ারে আইসিটি সচিব সামসুল আরেফিনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে এক সমঝোতা স্বাক্ষরিত হয়। আইডিয়া প্রকল্পের পক্ষে প্রকল্পের পরিচালক (ইনচার্জ) ড. মো. মিজানুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, আইসিটি বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্সবিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস এবং রিসার্স ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম।

এ সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণ আয়োজন, উদ্যোক্তাদের কল্যাণে যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণ এবং স্টার্টআপ সংস্কৃতি গঠন ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও ব্যবস্থাপনা। এ ছাড়াও উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণসহ উভয় প্রতিষ্ঠান প্রচার বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও জনসংযোগ নিয়ে একসঙ্গে কাজ করবে। এতে দেশের স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে আশাবাদ আইডিয়া প্রকল্প সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X