কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করবেন পলক

মঙ্গলবার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
মঙ্গলবার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করবেন পলক

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ মে) তথ্যপ্রযুক্তি খাতে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪ এ পুরস্কার গ্রহণ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিরাপদ ভিডিও কনফারেন্সিং সিস্টেম তৈরির জন্য উইনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) দেওয়া পুরস্কার গ্রহণ করবেন তিনি। ডব্লিউএসআইএস-এর এক ই-মেইল বার্তার বরাতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ফোরামে এ পুরস্কার প্রদান করা হবে।

কোভিড ১৯ অতিমারি কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার জন্য বিসিসি উদ্ভাবন করে ‘বৈঠক’ নামক ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। এখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আড়াই হাজারের বেশি সভা, সেমিনার, কর্মশালা, অনলাইন ক্লাস, ওয়েবইনার, নীতি-নির্ধারণী আলোচনা সভা, প্রশিক্ষণ, চাকরির ইন্টারভিউ প্রভৃতি সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিসিসির এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। এই অ্যাওয়ার্ড ভবিষ্যতে বিভিন্ন সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া এটুআই-এর ‘শিক্ষক বাতায়ন’ ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর ‘ওকে, দ্য পিরিয়ড ট্র্যাকার অ্যাপ ফর গার্লস বাই গার্লস’ ই-হেলথ্ ক্যাটাগরিতে ডব্লিউএসআইএস পুরস্কার-২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া এক হাজার ৪৯টি প্রকল্প/ উদ্যোগ থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৩টি প্রকল্প/উদ্যোগ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X