বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক। ছবি : সংগৃহীত
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু তার সুরেলা কণ্ঠেই নয়, এবার মানবসেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে শ্রোতাদের মন জয় করলেন। একাধিক সুপারহিট গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির ব্যয় বহন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডসে নিজের নাম লেখালেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ছোটবেলা থেকেই পলক মুচ্ছল সমাজসেবায় নিবেদিতপ্রাণ। অনেকেই জানেন না, দুস্থ ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্যই তিনি মূলত কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন নতুন করে শুরু হয়েছে।

পলকের এই অসাধারণ মানবসেবার পথচলা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। ট্রেনে করে যাওয়ার পথে কিছু দুস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়। সেদিনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

সেই প্রতিজ্ঞা থেকেই জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে আজ পর্যন্ত বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

তার এই মানবিক উদ্যোগের শুরুটাও চমকপ্রদ। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সেই তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। পরবর্তীতে, একটি স্কুলপড়ুয়ার হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শিল্পীর এই ধারাবাহিক মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে দিয়েছে। গান এবং সমাজসেবা— এই দুইয়ের এক অপূর্ব মেলবন্ধনে পলক মুচ্ছল আজ লাখো মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X