বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বের প্রথম মহাকাশ বিয়ে

বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার নভোচারী ইউরি ম্যালেনচেঙ্কো বিয়ে করেছিলেন মহাকাশ থেকে। ইউরি ম্যালেনচেঙ্কো যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে লাইভ ভিডিওর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন, তখন কনে একাতেরিনা দিমিত্রিভ অবস্থান করছিলেন পৃথিবীতে। ২০০৩ সালের ১০ আগস্ট হওয়া এই বিয়েকে পৃথিবীর প্রথম মহাকাশ বিয়ে বলা হয়।

বিয়ের অনুষ্ঠান চলাকালে ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছিলেন ইউরি ম্যালেনচেঙ্কো। আর কনে ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। সেন্টারটি থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দূরত্ব ছিল প্রায় ৪০০ কিলোমিটার। বর্তমানে মহাকাশ নিয়ে অনেক বাণিজ্যিক প্রচারণা দেখা গেলেও সেই বিয়ের ঘটনা কোনো প্রচারণা ছিল না। বিয়ের দিন ইউরি ম্যালেনচেঙ্কোর পরনে ছিল স্পেস স্যুট ও বো টাই। আর একাতেরিনা দিমিত্রিভ ঐতিহ্যবাহী হাতির দাঁতের তৈরি বিয়ের গাউন পরেছিলেন।

ইউরি ম্যালেনচেঙ্কো জীবনের বেশিরভাগ সময় প্রশিক্ষণ ও বাড়ির বাইরে কাজ করেছেন। অন্যদিকে রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক একাতেরিনা দিমিত্রিভ বসবাস করতেন যুক্তরাষ্ট্রে। কাজের সুবাদেই পরিচয় হয় দুজনের। বিয়ের অনুষ্ঠানের জন্য প্রথমে তারা ২০০ জন অতিথিকে আমন্ত্রণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু আইএসএসে থাকা ম্যালেনচেঙ্কোর মহাকাশ মিশনের সময় বেড়ে যায়। ফলে তিনি মহাকাশে থাকাকালীনই বিয়ের ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই বিয়ের অনুষ্ঠান আয়োজনে রুশ মহাকাশ সংস্থা রসকসমস ও মার্কিন মহাকাশ সংস্থা নাসা যৌথভাবে কাজ করেছিল।

বিয়ের অনুষ্ঠানে পশ্চিমা রীতি অনুসারে ম্যালেনচেঙ্কোর সঙ্গে ছিলেন নভোচারী এড লু। তিনি বিয়ের গান বাজিয়েছিলেন। বিয়ের পরও প্রায় দুই মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন ম্যালেনচেঙ্কো। এ বিষয়ে একাতেরিনা দিমিত্রিভ জানান, ইউরি অনেক দূরে ছিল। তবে আমাদের যোগাযোগের কারণে সে আমার কাছাকাছিই অবস্থান করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১০

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১১

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১২

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৩

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৪

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৫

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৬

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৭

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৮

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৯

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

২০
X