বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলে যাওয়ার স্বপ্নপূরণ হচ্ছে মাত্র ৩০ সেকেন্ডে!

মঙ্গল গ্রহ। এআই জেনারেটেড ছবি।
মঙ্গল গ্রহ। এআই জেনারেটেড ছবি।

মঙ্গলের লাল পাহাড়। আর দূর দিগন্তে নীলাভ আকাশ। অপূর্ব দেখতে এই দৃশ্যপটের বুকে দাঁড়িয়ে কিছু ক্যাপসুল। অত্যাধুনিক নকশায় তৈরি এই ক্যাপসুল পেরিয়ে কিছু দূর এগিয়ে গেলে দেখা মিলবে বেজ ক্যাম্পের। তারও একটু দূরে রয়েছে স্যাটেলাইট লঞ্চ সেন্টার। মরুর বুকে এমন স্থাপত্য দেখে যে কারোরও চোখ উঠবে কপালে।

পৃথিবী থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় ৩৫ কোটি কিলোমিটার। কিন্তু সেই দূরত্বকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নামিয়ে এনেছে চীন। না মঙ্গলগ্রহ দেখার জন্য পাড়ি দিতে হবে না কোটি কোটি কিলোমিটার বরং পৃথিবীর বুকেই মঙ্গলগ্রহে চষে বেড়ানোর স্বাদ পাওয়া যাবে। চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের জিউচ্যাংয়ে রয়েছে মঙ্গলের মতো দেখতে এই ভূমিরূপ।

স্পেস সায়েন্স ও টেকনোলজির সাহায্যে মঙ্গলগ্রহ থিমের এই বেজ গড়ে তোলা হয়েছে। গানসুতে এই আউটার স্পেস ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফুটেজে দেখা যায়, গোবি মরুভূমির বুক চিড়ে গড়ে তোলা হয়েছে ফিউচারিস্টিক বেজ ক্যাম্প। সেই ক্যাম্পের ইন্টেরিয়র ডিজাইনও উদ্ভাবনী। দর্শনার্থীরা এসব ক্যাম্পে এসে মহাকাশচারীদের যন্ত্রপাতি খুটিয়ে খুটিয়ে দেখা কিংবা স্পেস স্যুট পরে মহাশূন্যের হাঁটার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশে মঙ্গলগ্রহের আদলে তৈরি মার্স বেজ ওয়ান।

এক দর্শনার্থী জানান, মহাকাশচারীরা কতটা সমস্যায় পড়েন, তা অনুধাবন করতে পেরেছি। কারণ আমার মাথা ঘুরিয়েছে আবার অস্বস্তিও লেগেছে। আরেকজন দর্শনার্থী জানান, মঙ্গলগ্রহ ও পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে পার্থক্য বোঝার জন্য মেশিন থাকলে ভালো হতো। তবে এমন পরিবেশে আসার পর শিশুদের অ্যারোস্পেসের জ্ঞান অর্জন সহজ বলে অনেকেই এর প্রশংসাও করেছেন।

গোবি মরুভূমির ৬৭ কিলোমিটার এলাকাজুড়ে এই মার্স বেজ ওয়ান গড়ে তোলা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা মার্স প্রোব ও রোভারের রেপ্লিকা দেখতে পারবেন। রয়েছে নক্ষত্র দেখার তাঁবু ও থ্রিডি প্রিন্টেড মার্শিয়ান বাসস্থান। এখানে রয়েছে সিমুলেটেড রকেট লঞ্চার, ম্যানুয়েল স্পেসক্রাফট ডকিং এবং মঙ্গলগ্রহের মতো আবহাওয়ায় হাইড্রোপনিক প্লান্ট বেড়ে ওঠা দেখার সুযোগ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X