বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ‘হাইব্রিড রকেট ইঞ্জিনের’ প্রথম সফল পরীক্ষা

প্রথমবারের মতো দেশে হাইব্রিড রকেট ইঞ্জিনের পরীক্ষার মুহূর্তে। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো দেশে হাইব্রিড রকেট ইঞ্জিনের পরীক্ষার মুহূর্তে। ছবি : সংগৃহীত

অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশনের সহযোগিতায় বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডির সদস্যদের অভিভাবকদের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ এবং এআইইউবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইআরডির সদস্যরা হলেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক ও ইওজিন কিম।

ওই বিজ্ঞপ্তিতে এইআরডির প্রকল্পপ্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, ‘অনেক দিনের কঠোর পরিশ্রম ও তথ্য-উপাত্ত সংগ্রহের পর অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। এটি আমাদের দলের প্রত্যেক সদস্যের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’

এইআরডির সিএসপ্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, ‘আমরা অনেক দূর এসেছি। এখন আর থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডির হাইব্রিড রকেট ইঞ্জিনের এই পরীক্ষা সামনে অব্যাহত থাকবে। এ ছাড়া যারা মহাকাশ অনুসন্ধান ও রকেট্রি বিষয়ে আগ্রহী, তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X