কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইরানপন্থি গোষ্ঠীর

হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত
হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত

সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাতে বৃহস্পতিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক বাহিনীর বিশ্বস্ত সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি ঘণ্টায় ৯ হাজার ৮০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। পরীক্ষা চালানো ওই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েলচালিত।

সূত্র আরও জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রটি হুতিরা লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে সামরিক অভিযানে ব্যবহার করতে চায়। এ ছাড়া ইসরায়েলকে নিশানা করতেও এটিকে ব্যবহার করবে ইরানপন্থি এ গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর গত নভেম্বরে হামাসের প্রতি সমর্থন জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এরপর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের নাম যুক্ত করে ইরানপন্থি এ গোষ্ঠীটি।

হুতিদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে একদিকে যেমন বেড়েছে পরিবহন ব্যয় তেমনি লাগছে অতিরিক্ত সময়। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X