কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ

গর্ভবতী ও নবজাতক মায়েদের জন্য টগুমগু

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্ত ও টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন এক চুক্তি স্বাক্ষর করেছেন। ছবি : কালবেলা
রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্ত ও টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন এক চুক্তি স্বাক্ষর করেছেন। ছবি : কালবেলা

গর্ভবতী ও নবজাতক মায়েদের জন্য ‘নিউ মম একাডেমি’ নিয়ে আসছে ডেটল ও প্যারেন্টিং অ্যাপ টগুমগু। দেশের নেতৃস্থানীয় হাইজিন ও হাউজহোল্ড ব্র্যান্ড ডেটল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত প্যারেন্টিং অ্যাপ টগুমগু এখন থেকে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় তথ্য ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে জানাতে একসঙ্গে কাজ করবে। শুক্রবার (১২ জুলাই) গুলশানে রেকিটের করপোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্ত ও টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। গর্ভবতী ও নবজাতক শিশুর মায়েদের জন্য ‘নিউ মম একাডেমি’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে গর্ভবতী এবং নবজাতক মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত নানা তথ্য ও ভিডিও পাওয়া যাবে। এগুলো একই সঙ্গে টগুমগু প্যারেন্টিং অ্যাপেও থাকবে।

বিশাল গুপ্তা বলেন, ‘নতুন মা-বাবারা যাতে প্রয়োজনীয় তথ্য, সেবা ও পণ্য সম্পর্কে জানতে পারে এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে পারে সে লক্ষ্যে টগুমগু’র সঙ্গে আমরা পার্টনারশিপ করেছি।,

টগুমগুর সিইও ড. নাজমুল আরেফিন বলেন, ‘টগুমগু থেকে অভিভাবকরা তাদের সন্তানের বয়স উপযোগী নানা তথ্য ও সেবা পেয়ে থাকে। ডেটলের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের প্যারেন্টিং অ্যাপকে বাংলাদেশের আরও অনেক মায়েদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১০

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১১

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১২

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৩

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৪

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৫

ভারতের জন্য দুঃসংবাদ

১৬

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৭

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১৮

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৯

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

২০
X