ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা

জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার। ছবি : কালবেলা
জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার। ছবি : কালবেলা

অবশেষে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি মা-বাবার স্নেহের ছায়া পেল।

গত ৮ ডিসেম্বর সকালে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে স্থানীয় যুবক শাহজালাল ও তার মায়ের সহযোগিতায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়।

পরে ইসলামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করার শেষে শাহজালাল নামে এক যুবকের পরিবারের কাছে সাময়িকভাবে লালনপালন করার দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার প্রশাসন ও শিশু সুরক্ষা কর্মকর্তাসহ সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার নতুন মা-বাবার হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, মানবিক এ উদ্যোগের ফলে এক নিষ্পাপ শিশুর জীবন ও ভবিষ্যৎ নতুন আশায় আলোকিত হলো। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি নতুন পরিবারে স্নেহ, মমতা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠবে।

এ সময় উপস্থিত সবাই শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন পরিবারটির জন্য দোয়া করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X