কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গণমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ‘রিজিওনাল সামিট অব সাউথ এশিয়ান ফেমিনিস্ট জার্নালিস্ট অ্যান্ড এক্টিভিস্ট’র বক্তারা। শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সামিটের এ আহ্বান জানানো হয়। এ সময় দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিক ও কর্মীদের সামিটে স্বাগত বক্তব্য দেন আর্টিকেল-নাইনটিন’র সিনিয়র গ্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা।

সামিটের বিস্তারিত তুলে ধরেন আর্টিকেল-নাইনটিন’র দক্ষিণ এশিয়ার গ্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ। নারী ক্ষমতায়নের ওপর উপস্থাপনা করেন ইউনির্ভাসিটি অব লিবারেল আটর্স বাংলাদেশের সহকারী অধ্যাপক আহমেদ আবেদুর রাজ্জাক খান। নিজ দেশের নারী সাংবাদিকদের অবস্থা তুলে ধরেন নেপালের সাংবাদিক মাধু সাই। বাংলাদেশের সাংবাদিকদের সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার।

মাধু সাই বলেন, নেপালে ১৩ হাজার সাংবাদিকের মধ্যে নারী মাত্র দুই হাজার। তারা ঘরে, সমাজ, কর্ম ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। বাংলাদেশের পরিস্থিতিও খুব বেশি পার্থক্য নয় উল্লেখ করে ইউল্যাব শিক্ষক আহমেদ আবেদুর রাজ্জাক খান বলেন, এখন কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। ইলেকট্রনিক্স মিডিয়ায় নারীর সৌন্দর্য ব্যবহার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যদিও ট্রান্স জেন্ডার গণমাধ্যমে কাজ করতে শুরু করেছে, তবে তা খুব কম। গণমাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে আরও কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নাজনীন নাহার বলেন, এখন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়াতে মেয়েরা কাজ করছে। কিন্তু মেয়েরা যখন সাইবার সিকিউরিটিজনিত সমস্যায় পড়েন, তখন তার পাশে প্রতিষ্ঠান দাঁড়ায় না।

রুমকি ফারহানা জানান, আর্টিকেল-নাইনটিন গণমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে অ্যাডভোকেসি করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১০

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১১

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১২

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৩

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৪

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৫

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৬

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৭

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৯

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

২০
X