কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপজ্জনক খনি থেকে বছরে আসে ৮ হাজার কেজি সোনা

সোনার খনি। ছবি : সংগৃহীত
সোনার খনি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা, বিশ্বের শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ। মূল্যবান খনিজ সম্পদই এই দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রতিবছর সেখানে হাজার হাজার টন স্বর্ণ উত্তোলন করা হয়। দক্ষিণ আফ্রিকায় রয়েছে বিশ্বের গভীরতম ও সবচেয়ে বিপজ্জনক সোনার খনি। দেশটির সর্ববৃহৎ নগরী জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে এমপোনেং নামের এই খনিটি অবস্থিত।

মূল শহর থেকে খনির দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এটি। সুড়ঙ্গ দিয়ে যেখানে পৌঁছতে লাগে ১ ঘণ্টা। খনির ভেতরে এতটাই উত্তপ্ত যে তাপমাত্রা সেখানে ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।

উচ্চতাপের কারণে এখানে কাজ করা শ্রমিকদের বিশেষ ধরনের তাপ নিরোধী পোশাক পরতে হয়। তবুও বিপজ্জনক এই খনিতে প্রায়ই ঘটে প্রাণহানির ঘটনা। সোনা উত্তোলনকালে শ্রমিক মৃত্যুর সংখ্যাও নেহায়েত কম না। এরপরও বিপজ্জনক এই খনি থেকে প্রতি বছর তোলা হয় ৮ হাজার কেজি সোনা। আর এই পরিমাণ সোনা তুলতে খোদাই করতে হয় ৫ হাজার ৪শ টন পাথর।

১৯৫০-৭০ এর দশকের শুরুতে এই অঞ্চলে একটি সিরিজ খনিজ আবিষ্কৃত হয়। পিটার জ্যাকবাস মারাইস একটি নদী থেকে সোনার প্যানিং এবং হেনরি লুইস একটি খামারে সোনার শিরা খুঁজে পান, যা ১৯৮৬ সালে উইটওয়াটারসরান্ড গোল্ড রাশের দিকে পরিচালিত করেছিল।

এই আবিষ্কারের ফলে সেখানে খনন কাজ শুরু হয়। সেসময় পশ্চিমি গভীর স্তরের দক্ষিণ খাদ বা নং ১ শ্যাফট নামে পরিচিত হয়েছিল একটি খনি। যা প্রায় ৫ বছর পর ১৯৮১ সালে ডুবে যায়। এরপর ১৯৮৬ সালে এমপোনেং আনুষ্ঠানিকভাবে খনির কাজ শুরু করে। এমপোনেং নামটি ১৯৯৯ সাল থেকে ব্যবহৃত হয়।

এমপোনেং এ খনন কাজ করে হারমনি গোল্ড। যেটি আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী সংস্থা। ২০২০ সালে অ্যাংলো গোল্ড আশান্তি থেকে প্রায় $২০০ মিলিয়ন ডলারে এমপোনেং কিনেছিল হারমনি গোল্ড।

২০২০ সালের মার্চ মাসে একটি ভূমিকম্পে খনিতে অনেক প্রাণহানি ঘটে। ফলে খনির অপারেশন বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে আবার উৎপাদন কাজ শুরু করা হয়। অনুমান করা হয় খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে তা ২০২৯ সাল পর্যন্ত তোলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X