কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের মিথ্যাচার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে বলে পশ্চিমা মিডিয়া যে খবর প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমা মিডিয়ার এই ধরনের প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘কাল্পনিক’ বলে আখ্যায়িত করেন।

এর আগে ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। এ সময় পুতিন ও ট্রাম্প ইউক্রেন পরিস্থিতি এবং ইউরোপে শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন বলেও জানানো হয় সেসব প্রতিবেদনে।

তবে পেসকভ এই ধরনের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে একে ‘অত্যন্ত সম্মানিত কিছু সংবাদমাধ্যমেও যে কখনও কখনও ভুল তথ্য প্রকাশিত হয়, তার একটি জ্জ্বলন্ত উদাহরণ’ বলে মন্তব্য করেছেন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে শেষবারের মতো ফোনালাপ হয়েছিল ২০২০ সালের জুলাই মাসে, ট্রাম্পের প্রথম মেয়াদের শেষের দিকে। এর আগে পুতিন ও ট্রাম্প বেশ কয়েকবার সামনাসামনিও সাক্ষাৎ করেছেন। বিশেষ করে ২০১৮ সালের জুলাই মাসে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনে।

পেসকভ বলেন, সর্বশেষ ফিনল্যান্ডের সাক্ষাতে দুই নেতা একান্তে এবং সম্প্রসারিত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X