কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার হজে মারা গেছেন ১ হাজার ৩০১ জন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হাজির মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েই বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর সৌদি বার্তা সংস্থা এসপিএর।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল এক সাক্ষাৎকারে বলেছেন, এবারের হজ মৌসুমে মারা যাওয়া হাজিদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হাজিদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল বলেন, আল্লাহ নিশ্চয়ই তাদের ক্ষমা করবেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, অনিবন্ধিত হওয়ায় হাজিদের তথ্যের ঘাটতি থাকার পরও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।

ফাহাদ আল-জালাজেল বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম সফলভাবে শেষ হয়েছে।

সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজিদের অনেকেই মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X