কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

মালি ছাড়লেন মিসরীয় সেনারা, ছাড়ছেন বাংলাদেশি সৈন্যরাও

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখা ৪৬০ জনেরও বেশি মিসরীয় সৈন্যকে মালি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখা ৪৬০ জনেরও বেশি মিসরীয় সৈন্যকে মালি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখা ৪৬০ জনেরও বেশি মিসরীয় সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার (২ আগস্ট) শান্তিরক্ষীদের তুলে নেওয়া হচ্ছে বলে জানায় জাতিসংঘ। সংস্থাটি বলেছে, মিশনের অন্যতম বড় ভূমিকা পালন করা বাংলাদেশ, সেনেগাল, বুরকিনা ফাসো এবং আইভরি কোস্টের সৈন্যরাও আগামী দিনে দেশটি ছাড়বেন।

আরও পড়ুন : আতঙ্কে নাইজার ছাড়ছে ইউরোপীয়রা

গত জুনে মালির ক্ষমতাসীন জান্তা সরকার দাবি করে, মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গত এক দশকে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট স্থানীয় জিহাদিদের দমনে ব্যর্থ হয়েছে। যে কারণে মিশনের ১৫ হাজার আন্তর্জাতিক সৈন্যকে আর স্বাগত জানানো হবে না।

বেসরকারি সংস্থা ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, মালিতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (এমআইএনইউএসএমএ) দেশটিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা ও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দেশটি থেকে মিশন প্রত্যাহার করে নেওয়ায় সেখানে অরাজকতা তৈরি হতে পারে।

আরও পড়ুন : নাইজারে মানবিক সহায়তা স্থগিত করল জাতিসংঘ

প্রসঙ্গত, সাহেল অঞ্চলের অন্যান্য দেশের মতো মালিও কয়েক বছর ধরে ইসলামী চরমপন্থিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে রীতিমতো লড়াই করছে। ফরাসি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহায়তায় ২০১৪ সালে পরিচালিত এক অভিযানে মালির উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সশস্ত্র বিদ্রোহীরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই বিদ্রোহীরা মরুভূমিতে পুনরায় সংগঠিত হয় এবং মালির সেনাবাহিনী ও তার সহযোগীদের ওপর আক্রমণ শুরু করে। এর কয়েক মাস পর দেশটিতে পৌঁছান জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। যা বিশ্বের অন্যতম বিপজ্জনক এক মিশন হয়ে ওঠে শান্তিরক্ষীদের জন্য।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৭০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X