কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
সামরিক অভ্যুত্থান

নাইজারে মানবিক সহায়তা স্থগিত করল জাতিসংঘ

নাইজারে ৪০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। ছবি : সংগৃহীত
নাইজারে ৪০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। ছবি : সংগৃহীত

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাতের ঘটনায় দেশটিতে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)।

গত বুধবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন বিদ্রোহী সেনা সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপরই দেশটিতে সেনা অভ্যুত্থানের পক্ষে-বিপক্ষে সমাবেশ করতে থাকেন সাধারণ মানুষ। এমনকি সমাবেশ থেকে প্রেসিডেন্টের দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে সামরিক অভ্যুত্থানের সমর্থকরা।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুতের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, বাজুমের পাশে যুক্তরাষ্ট্র থাকবে।

আরও পড়ুন : নাইজারে প্রেসিডেন্টকে উৎখাতের পর দলীয় কার্যালয়ে আগুন

এমন পরিস্থিতিতে দেশটি থেকে মানবিক সহায়তা কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে অভ্যুত্থানের কারণে এটি স্থগিত করা হয়েছে কি না, তা এখনো অস্পষ্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে ওসিএইচএ জানিয়েছে, নাইজারে তাদের মানবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটিতে এরই মধ্যে সহিংসতা, আর্থসামাজিক চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তনের কারণে জটিল মানবিক বিপর্যয়ের মতো পরিস্থিতি দেখা দিয়েছে।

এর আগে জাতিসংঘ জানিয়েছিল, নাইজারে ৪০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X