কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণখনি ঘিরে রেখে অপেক্ষা করছে পুলিশ, ভেতরে কয়েকশ শ্রমিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বর্ণখনিতে ঢুকে বিপাকে পড়েছেন কয়েকশ শ্রমিক। বাইরে অপেক্ষা করছে পুলিশ। জানা গেছে, অবৈধ এসব শ্রমিকের কাছে অস্ত্র থাকতে পারে, এমন শঙ্কায় পুলিশ ভেতরে ঢুকছে না। আর তাতেই সৃষ্টি হয়েছে অমানবিক পরিবেশ। খনির ভেতরে থাকা শ্রমিকদের খাবার প্রায় ফুরিয়ে এসেছে। বাধ্য হয়ে এখন ভিনেগার ও টুথপেস্ট খাচ্ছেন তারা।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্টিলফোনটেইনের খনিতে আটকা পড়েছেন ওই শ্রমিকরা। কিন্তু তাদের উদ্ধার করছে না পুলিশ। এমনকি তাদের কাছে খাবার ও পানি পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। উল্টো পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একজন মন্ত্রী।

আটকা পড়া শ্রমিকরাও খনি থেকে বের হতে চাইছেন না। এক মাস ধরে তারা খনির ভেতর আছেন। শ্রমিকদের ভয়, বের হলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিশেষ করে, খনির ভেতর থাকা অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এমন অচলাবস্থা সৃষ্টির পর সরকারের কড়া সমালোচনা করছে দক্ষিণ আফ্রিকার মানুষজন।

জনমত তৈরি হওয়ায় স্বেচ্ছাসেবীদের অল্পস্বল্প খাবার নিয়ে খনিতে ঢুকতে দেওয়া হচ্ছে। এরই মধ্যে পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। শনিবার প্রিটোরিয়ার একটি আদালত খনি শ্রমিকদের জন্য রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি কাউকে সেখানে ঢুকতে বাধা দেওয়া যাবে না বলেও জানিয়েছেন আদালত। তবে শনিবার বের হওয়া তিন শ্রমিকের মধ্যে একজনের ঠাঁই হয়েছে হাসপাতালে। অপর দুজন গ্রেপ্তার হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে খনির ভেতর আটকে থাকায় শ্রমিকদের সঙ্গে থাকা খাবার ও পানি প্রায় ফুরিয়ে এসেছে। উপায়ন্তর না দেখে খনির ভেতর থাকা শ্রমিকরা বেঁচে থাকার জন্য ভিনেগার ও টুথপেস্ট খাচ্ছেন। এরই মধ্যে খনির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। শ্রমিকদের জোরপূর্বক বের করতে অভিযান চালানো হবে কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ।

খনি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত এক হাজারের বেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। খনিজসম্পদে ভরপুর দক্ষিণ আফ্রিকায় বিশ্বের মজুদ থাকা মোট সোনার প্রায় ৩০ শতাংশ রয়েছে। প্লাটিনাম রয়েছে ৮৮ শতাংশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক খনি বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এতে চোরাকারবারি বেড়ে গেছে, ফলে দক্ষিণ আফ্রিকা কোটি কোটি টাকার লোকসান গুনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X