কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি সোনার খনিতে দুর্ঘটনার পর অন্তত ২৮৯ শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় রাতে ক্লুফ সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, জোহানেসবার্গের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খনিটির সাত নম্বর শ্যাফটে শ্রমিকরা আটকা পড়েন। তবে সবাই একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। আটকে পড়াদের জন্য খাবার পাঠানো হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

খনির দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। তবে শ্যাফটের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছে সিবানইয়ে স্টিলওয়াটার।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় খনি দুর্ঘটনা নতুন নয়। দেশটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং গভীরতম স্বর্ণখনির জন্য পরিচিত। চলতি বছরের শুরুর দিকে অবৈধ একটি খনি থেকে ৭৮টি মরদেহ উদ্ধার হয়, যা দেশটির খনি খাতে নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।

উল্লেখ্য, ক্লুফ খনিটি সিবানইয়ে স্টিলওয়াটারের অন্যতম গুরুত্বপূর্ণ খনি, যেখান থেকে প্রতিষ্ঠানটির মোট সোনা উত্তোলনের প্রায় ১৪ শতাংশ আসে। দুর্ঘটনাস্থল সাত নম্বর শ্যাফটে প্রায় দুই মাইল গভীরে খনন কাজ চলছে। একই সময়ে খনিটির অন্য দুটি শ্যাফটে কার্যক্রম স্বাভাবিকভাবে চালু আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X