‎ ‎জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‎সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎ ‎সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুই দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

‎এ সময় শিক্ষার্থীরা, ‘এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার, জকসু আমার অধিকার’, ‘বৃত্তি নিয়ে টালবাহানা মানি না, মানবো না’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।

‎অবস্থান কর্মসূচির বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটি আন্দোলন করেছে। কিন্তু আমরা এতকিছু করার পরও আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। জবি প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে। আজকে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছি, সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে। আমরা চাই অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি গুলো নেওয়া হোক। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।’

‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের শিক্ষা ও এইচআরএম সম্পাদক মো. সোহাগ আহমেদ বলেন, ‘আজকে আমরা এখানে দুই দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করছি। প্রথমত, আমাদের সম্পূরক বৃত্তি কবে থেকে দেওয়া হবে সেটার তারিখ সুস্পষ্ট করা এবং প্রশাসন যেহেতু বলছে বৃত্তি আসবে, তাহলে এর তালিকা প্রস্তুত করে ফেলা। আর দ্বিতীয়ত, জকসুর বিষয়ে কোনো ধরনের টালবাহানা না করে সুনির্দিষ্ট তারিখ দেওয়া।’

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘আসলে জবি প্রশাসন আমাদের সাথে একটা প্রহসন করছে। আমরা বারবার আন্দোলন করার পরও সম্পূরক বৃত্তি এবং জকসু নীতিমালা করতে বিলম্ব করছে। এবার আমাদের দাবি মিনে নেওয়া না হলে আমি এই প্রশাসনকে আর দেখতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X