কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

তাজমহল। ছবি : সংগৃহীত
তাজমহল। ছবি : সংগৃহীত

গত পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে দেশটিতে ভ্রমণ অনেকটাই কমে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছে। যে কারণে ভারতে বাংলাদেশিদের গমনও উল্লেখযোগ্য হারে কমে গেছে।

বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর তৃতীয় স্থানে যুক্তরাজ্য। পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডাও শীর্ষ পাঁচ উৎস দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভারতের লোকসভায় এ পরিসংখ্যান তুলে ধরেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে মোট বিদেশি পর্যটক আগমন হয়েছে প্রায় ৯৯ লাখ ৫২ হাজার। মন্ত্রী জানান, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সংজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটক আগমন (আইটিএ) মূলত দুই ভাগে বিভক্ত—বিদেশি পর্যটক আগমন (এফটিএ) এবং অ-নিবাসী ভারতীয় নাগরিকদের আগমন।

মন্ত্রী এদিন লোকসভায় গত পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) বিদেশি পর্যটক আগমনের শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ করেন। তালিকায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর স্থান পেয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২০-২৩ সালে ভারতে সর্বাধিক পর্যটক এসেছে বাংলাদেশ থেকে। তবে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে ছিল। এ ছাড়া বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে এফটিএ ছিল ২৭ লাখ ৪৫ হাজার, ২০২১ সালে ১৫ লাখ ২৭ হাজার, ২০২২ সালে ৬৪ লাখ ৩৭ হাজার, ২০২৩ সালে ৯৫ লাখ ২১ হাজার এবং ২০২৪ সালে ৯৯ লাখ ৫২ হাজার। একই সময়ে আন্তর্জাতিক পর্যটক আগমন ধীরে ধীরে বেড়ে দাঁড়ায় ২০২৪ সালে দুই কোটি পাঁচ লাখেরও বেশি।

বিশ্লেষকদের মতে, করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতের পর্যটন খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকের আগমন প্রায় মহামারির আগের স্তরকেও ছাড়িয়ে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১০

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১১

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৩

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৪

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৫

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৬

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৭

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৮

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৯

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

২০
X