বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

গাছের সঙ্গে বেঁধে নজরুল ইসলাম মাতবরকে নির্যাতন করা হয়। ছবি : কালবেলা
গাছের সঙ্গে বেঁধে নজরুল ইসলাম মাতবরকে নির্যাতন করা হয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে নজরুল ইসলাম মাতবর (৪৫) নামে একজনকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নজরুল ইসলাম মাতবর ওই গ্রামের সিদ্দিক মাতবরের ছেলে। পেশায় তিনি একজন ফেরিওয়ালা (আইসক্রিম বিক্রেতা)।

নজরুল মাতবরের স্বজন ও স্থানীয়রা জানায়, বিরোধপূর্ণ জমিতে আমনের বীজ বপনে গেলে আবু তাহের মাতবর (৩৫) ও মোফাজ্জল মাতবর (৪১) নামে তারই আপন দুই ভাই তাকে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। পিটিয়ে, লাথি মেরে আহত করা হয় তাকে। এর আগে কিল-ঘুসি ও মাটিতে আছাড় দেওয়া হয় তাকে।

স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নির্যাতনের শিকার নজরুল মাতবর জানান, দীর্ঘদিন থেকে নিজেদের জমি নিয়ে ভাইদের সঙ্গে তার সালিশ বৈঠক চলছিল। গত কয়েকদিন আগে সালিশে আমন চাষের অনুমতি দেয় তাকে। জমিতে আমন চারা রোপণ করতে গেলে ছোট দুই ভাই মারধর করে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। বেঁধে রেখেও নির্যাতন করা হয় তাকে।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান কালবেলাকে বলেন, অভিযোগ পেয়ে দু’জনকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X