পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নাজিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাজিম (৭) উজানপাড়া গ্রামের আশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, স্বাধীন (১৪) ও নাজিম (৭) দুই ভাই ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পাড় হওয়ার সময় ছোটভাই নাজিমকে কাঁধে করে নদী পাড় করার চেষ্টা করে স্বাধীন। নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোটভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। তবে ঘটনার প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু নাজিমের কোনো খোঁজ মেলেনি।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান কালবেলাকে বলেন, ডুবুরি দল রংপুর থেকে আসায় তাদের উদ্ধার অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে। তবে তারা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১০

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১২

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৩

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৪

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৬

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১৯

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

২০
X