কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কেনিয়ায় ‘বাংলাদেশ বসতিতে’ নতুন সড়ক নির্মাণ

কেনিয়ায় সড়ক উদ্বোধন। ছবি : সংগৃহীত
কেনিয়ায় সড়ক উদ্বোধন। ছবি : সংগৃহীত

কেনিয়ায় ‘বাংলাদেশ বসতিতে’ নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। দেশটির মোম্বাসার জোমভুতে এলাকায় এটি নির্মাণ করা হয়। যানজট নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেনিয়ার পুরোনো পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্মিত এ সড়কের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। সড়কটি বসতিতে যানজট হ্রাস এবং নিরাপত্তা উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এটিকে ড. কেনেডি ওদেদের নামে নামকরণ করা হয়েছে। তিনি কেনিয়াজুড়ে বসতি এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য পরিচিত।

বুধবার সড়কটির উদ্বোধন করা হয়েছে। এ সময় মোম্বাসা গভর্নর আব্দুলস্বামাদ নাসির এবং জোমভু এমপি বাদি তোয়ালিবসহ জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জোমভু এমপি বাদি তোয়ালিব বলেন, এ নামকরণ মোমবাসা উপকূলীয় অঞ্চলসহ কেনিয়ার বসতিগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতি। এটি কেবল একটি সড়ক নয়, এটি বসতি এবং মোমবাসার প্রতিটি তরুণদের জন্য এটি বার্তা। আপনার হাতে কিছু না থাকলেও এমন কিছু আপনি তৈরি করতে পারেন, যা বিশ্বকে পরিবর্তন করবে।

তিনি বলেন, ড. কেনেডি জোমভু সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি সুপেয় পানি, নারী ক্ষমতায়ন, বৃত্তি এবং যুব উদ্যোগের মতো কর্মসূচির মাধ্যমে অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করেছেন।

উল্লেখ্য, কেনিয়ার মোমবাসা শহরের ‘বাংলাদেশ সেটেলমেন্ট’ একটি দ্রুত বর্ধনশীল অনানুষ্ঠানিক নগর জনবসতি। এই অঞ্চলটি অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পরিসেবা সরবরাহে গুরুতর সমস্যার সম্মুখীন।

ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এলাকাটি অত্যন্ত জনাকীর্ণ এবং সেখানে পয়ঃনিষ্কাশনের অপর্যাপ্ততা ও মৌলিক সেবার সংকট বিদ্যমান।

যদিও এই এলাকার নাম ‘বাংলাদেশ সেটেলমেন্ট’, এর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি কেবল মোমবাসার স্থানীয়ভাবে প্রচলিত একটি নাম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X